ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

রংপুরে জাল নোট তৈরির কারখানা: সরঞ্জামসহ গ্রেফতার ১

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৯:৫৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৯:৫৫:৩৪ অপরাহ্ন
রংপুরে জাল নোট তৈরির কারখানা: সরঞ্জামসহ গ্রেফতার ১ রংপুরে জাল নোট তৈরির কারখানা: সরঞ্জামসহ গ্রেফতার ১
রংপুর জেলার গংগাচড়া থানা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি ও র‌্যাব-১৩, রংপুর-এর যৌথ অভিযানে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টা ২০ মিনিটে গংগাচড়ার চেংমারী এলাকায় মো. রুবেল মিয়া (৩৪)-এর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল মিয়া দক্ষিণ চেংমারী গ্রামের বাসিন্দা এবং সেকেন্দার আলীর ছেলে।

র‌্যাব জানায়, এর আগে ২৯ মার্চ সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট তৈরি ও সংরক্ষণ করে সেগুলো আসল নোট হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে রাজধানীর চকবাজার ও মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা, প্রতারণার মামলা এবং গংগাচড়া থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন