ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

১৫০টি নিশানায় আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:৩১:২৩ অপরাহ্ন
১৫০টি নিশানায় আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী ১৫০টি নিশানায় আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী
ইরানের বিরুদ্ধে আরও জোরালো আঘাত হানার হুঁশিয়ারি দিয়ে রাখল ইজ়রায়েল! ইরান হামলা না থামালে তাদের রাজধানী তেহরান জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিয়ে রাখলেন সে দেশের প্রতিরক্ষমন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ়। তাঁর বক্তব্য, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে, তবে তেহরানবাসীকে এর ‘মাশুল গুণতে হবে’। ইরানের রাজধানী তেহরানকে জ্বালিয়েপুড়িয়ে খাক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

যুদ্ধ পরিস্থিতির মাঝে শনিবার ইজ়রায়েলি সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কাট্জ়। ওই বৈঠকের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান হামলা চালিয়ে গেলে চুপ করে থাকবে না ইজ়রায়েলি বাহিনীও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উদ্দেশে সরাসরি হুঙ্কার দিয়েছেন ইজ়রায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “খামেনেই যদি ইজ়রায়েলি ঘরবাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যান, তা হলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে।” খামেনেইকে ইরানের ‘একনায়ক’ বলে নিশানা করেছেন তিনি। কাট্‌জ়ের বক্তব্য, ইরানের ‘একনায়ক’-এর জন্যই ইরানের নাগরিকেরা বিপদের মুখে পড়ছেন। ইজ়রায়েলের সাধারণ নাগরিকদের উপর হামলার জন্য চরম মাশুল গুণতে হবে তেহরানবাসীকে।

শুক্রবার ইরানের বৃহত্তম পরমাণুকেন্দ্র লক্ষ্য করে বিমানহানা চালায় ইজ়রায়েল। ওই হামলায় পরমাণুকেন্দ্র মূলত অক্ষতই রয়েছে বলে দাবি ইরানের। তবে ওই হামলায় নিহত হয়েছেন ইরানের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মহম্মদ বাগেরি, ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলামালি রশিদ। তার পরে প্রত্যাঘাত করেছে ইরানও। ইজ়রায়েলি সেনার ‘অপারেশন রাইজ়িং লায়ন’-এর পাল্টা ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ চালাচ্ছে ইরানের সামরিকবাহিনী। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘তেহরান টাইম্‌স’-এ দাবি করা হয়েছে, ইজ়রায়েলের ১৫০টি নিশানায় আঘাত হেনেছে ইরানের সামরিক বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ