ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় শ্বশুরবাড়ির পাশের ডোবায় মিলল যুবকের গলায় গামছা পেঁচানো মরদেহ সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত অনুমোদনহীন ব্যাটারি কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা টানা বৃষ্টিতে প্লাবিত ব্রয়লার খামার, ১৫০০ মুরগির মৃত্যু পঞ্চগড়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগী বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি !

তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৯:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৯:১৭:৩২ অপরাহ্ন
তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর তানোরে জ্বালানি নিয়ে বিশৃঙ্খলা প্রতিরোধ ও তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধভাবে মজুদ করে বেশী দামে বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১এপ্রিল) তানোর পৌর এলাকার তালন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাঈমা খান। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশী  বিক্রির অপরাধে একজনের  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন অভিযানে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল  জব্দ করে স্পটে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। তানোর পৌর এলাকার তালন্দ বাজার এলাকার ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশ্বে অবৈধভাবে  মজুদ করা তেল বেশী দামে বিক্রি করছিলেন। এসময় তেল বিক্রির সঠিক কাগজপত্র ও তেলের উৎস সংক্রান্ত বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায়, আমিনুল ইসলামের ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান। 

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, “বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের অবৈধ মজুদ ও সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে বিক্রয় করার চেষ্টা করছে। আমাদের আজকের এই অভিযান সেই অনিয়ম রোধের একটি অংশ।

তিনি আরো সতর্ক করে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে তেল মজুদ করবে বা নির্ধারিত দামের চেয়ে বেশি নেবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং যেকোনো অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক