ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ আর্জেন্টিনার খেলা দেখে কুড়াল নিয়ে শিক্ষা কর্মকর্তার রুমে প্রধান শিক্ষক, অতঃপর... ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোক ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪ নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা কেকের লোভ দেখিয়ে শিশুকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চারঘাটে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার পে-স্কেল নিয়ে আন্দোলনের আশঙ্কা দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাণীনগরে অসহায়ের শেষ সম্বল তিন গরু চুরি নওহাাটা খাদ্য গুদামে লোডিং বাণিজ্যে এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মাইনুল হক কে চান সর্বস্তরের মানুষ পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০৯:১৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০৯:১৭:৩২ অপরাহ্ন
তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা তানোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর তানোরে জ্বালানি নিয়ে বিশৃঙ্খলা প্রতিরোধ ও তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধভাবে মজুদ করে বেশী দামে বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১এপ্রিল) তানোর পৌর এলাকার তালন্দ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাঈমা খান। অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশী  বিক্রির অপরাধে একজনের  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন অভিযানে ১৩৮ লিটার ডিজেল ও ৫ লিটার পেট্রোল  জব্দ করে স্পটে সরকারি মূল্যে বিক্রি করা হয়েছে। তানোর পৌর এলাকার তালন্দ বাজার এলাকার ইদ্রিস আলীর পুত্র আমিনুল ইসলাম নিজ বাড়ির পাশ্বে অবৈধভাবে  মজুদ করা তেল বেশী দামে বিক্রি করছিলেন। এসময় তেল বিক্রির সঠিক কাগজপত্র ও তেলের উৎস সংক্রান্ত বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায়, আমিনুল ইসলামের ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান। 

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, “বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের অবৈধ মজুদ ও সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে বিক্রয় করার চেষ্টা করছে। আমাদের আজকের এই অভিযান সেই অনিয়ম রোধের একটি অংশ।

তিনি আরো সতর্ক করে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে তেল মজুদ করবে বা নির্ধারিত দামের চেয়ে বেশি নেবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং যেকোনো অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা