ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

অর্জন ধরে রাখতে পুরো দেশকে এক থাকতে হবে: ডি পল

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:৪৩:৪১ অপরাহ্ন
অর্জন ধরে রাখতে পুরো দেশকে এক থাকতে হবে: ডি পল ছবি: সংগৃহীত
বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচটা লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দিরও দেশের মাটিতে খেলা শেষ ম্যাচ। বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলেছেন মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল।

'এল মোটরসিতো' (দ্য লিটল মোটর) নামে পরিচিত ডি পল এই ম্যাচের পর 'নেতৃত্বের প্রভাব' নিয়ে কথা বলেন এবং বিশ্বকাপের আগে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ফুটবলারদের রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা উচিত নয়।

তিনি বলেন, 'ওরা (মেসি ও ওতামেন্দি) উপভোগ করার চেষ্টা করে। তারা এই দলের জন্য আদর্শ, আমরা তাদের পথ অনুসরণ করার চেষ্টা করি। সবসময় একই মানসিকতা; এখানে আসি ফুটবল  খেলতে, আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে, আমাদের দেশের ফুটবলের মানে রক্ষা করতে। আমরা চাই মানুষ বুঝুক, কারণ আমরা এমন একটি দেশ যেখানে এক হওয়ার বদলে মানুষ বিভাজন সৃষ্টি করে ও বিতর্ক তৈরি করে।'

তিনি আরও বলেন, 'স্পষ্ট করে বলতে চাই, আমরা ফুটবলার, আমরা এখানে ফুটবল খেলতে আসি। আমরা রাজনীতিতে জড়াই না, এসব বিষয় আমরা বুঝিও না। যারা রাজনীতি করবে, তারা রাজনীতিবিদ। আমরা চাই মাঠে যা করি, তার ভিত্তিতেই আমাদের বিচার করা হোক। আমরা সবসময় আর্জেন্টিনা দলের জার্সি রক্ষা করার চেষ্টা করব, যেটা অর্জন করতে আমরা অনেক লড়াই করেছি।'

নিজের এই মন্তব্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডি পল বলেন, 'আমি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে বলছি না। কিন্তু বিশ্বকাপ যখন সামনে, তখন সবচেয়ে জরুরি বিষয় হলো ঐক্য।'

তিনি আরও যোগ করেন, 'আমরা জিতলে সবাই জিতে, আর হারলে খেলোয়াড়রাই দায়ী হয়। আমরা বিশ্বকাপ জিতেছি কারণ সমর্থকেরা আমাদের শক্তি দিয়েছিল। এখন যা গড়ে উঠেছে, তা ভেঙে ফেলা ঠিক হবে না। আমাদের সামনে এগোতে হবে, পেছনে নয়।'

শেষে তিনি বলেন, 'আমি নির্দিষ্ট কিছু নিয়ে বলছি না, শুধু মনে হয়েছে বিশ্বকাপের আগে এটা বলা দরকার। জেতা কঠিন, আর টানা দুইবার জেতা আরও কঠিন। যদি আমরা অর্জন ধরে রাখতে চাই, তাহলে পুরো দেশকে এক থাকতে হবে।'

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার