ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান!

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:৪১:১৫ অপরাহ্ন
ট্রাম্পের ‘হুমকি’তেও অনড় ফিফা, আমেরিকাতেই খেলবে ইরান! ছবি: সংগৃহীত
এক দিকে ডোনাল্ড ট্রাম্পের ‘প্রচ্ছন্ন’ হুমকি, অন্য দিকে ইরানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। মাঝখানে দাঁড়িয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো জোরগলায় জানালেন—কোনও পরিস্থিতিতেই ম্যাচের ভেন্যু বদলাবে না। ইরান খেলবে আমেরিকাতেই।

ইরান ফুটবল ফেডারেশন আগেই ফিফাকে অনুরোধ করেছিল, তাদের সমস্ত ম্যাচ (FIFA World Cup 2026) মেক্সিকোয় সরিয়ে দেওয়া হোক। কারণ—পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতায় আমেরিকার ভূমিকা এবং ইরানের সঙ্গে তীব্র সংঘাত। এই পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় ও ক্লাব দলগুলোকে ‘বৈরী দেশে’ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেই তালিকায় স্বাভাবিকভাবে রয়েছে আমেরিকাও।

যদিও তুরস্কের আন্তালিয়ায় সফরকালে ইনফান্তিনো স্পষ্ট জানিয়ে দিলেন, সূচি বদলানোর প্রশ্নই নেই। বললেন, ‘না, না। ড্রতে যা ঠিক হয়েছে, ম্যাচ সেখানেই হবে!’ ফিফা সভাপতি ইরানের অনুশীলন শিবির পরিদর্শন করেন, কোস্টারিকার বিরুদ্ধে ৫-০ জয়ের খেলাও দেখেন তিনি। পরে বলেন, ‘এরা খুব শক্তিশালী দল। বিশ্বকাপ পর্যন্ত আমি ইরানকে সমস্ত সাহায্য করব!’

নির্ঘণ্ট মানা হলে ইরান গ্রুপ জি-তে খেলবে। প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সমস্ত ম্যাচ লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে।

এই পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছেন ট্রাম্প। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য, ‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাদের আসা উচিত কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে!’ পরে ধোঁয়াশা মুছে স্পষ্ট করেন, আমেরিকার তরফ থেকে কোনও হুমকি নেই। কিন্তু তাতে বরফ গলেনি। কথাটা তো একবার বলা হয়ে গিয়েছে। ফলে ছড়িয়েছে একরাশ সংশয়, উদ্বেগ।

প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু ১১ জুন, শেষ ১৯ জুলাই। আয়োজক দেশ—আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

ফিফা না সরালে এবং সরকারের নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কি আদৌ খেলতে পারবে? প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। তেহরান শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাবে? নাকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হবে? ফুটবলের ইতিহাসে রাজনীতি বারবার মাঠে ঢুকেছে। কিন্তু এবার ইরানের পরিস্থিতি পুরনো নজিরগুলোকেও ছাপিয়ে যাওয়ার পথে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা