ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

অন্তঃসত্ত্বা পুনম পাণ্ডে, সন্তানের পিতৃপরিচয় নিয়ে রহস্য

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:২০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:২০:৫৪ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা পুনম পাণ্ডে, সন্তানের পিতৃপরিচয় নিয়ে রহস্য ছবি: সংগৃহীত
মা হতে চলেছেন পুনম পাণ্ডে! ইনস্টাগ্রামে শেয়ার করলেন বেবি বাম্পের ছবি। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সুখবর। এরপরই একগুচ্ছ কৌতূহল, প্রশ্ন জমা হয়েছে সেই পোস্টের কমেন্ট বক্সে।

ছবিতে কখনও টি-শার্ট তুলে বেবি বাম্প দেখাচ্ছেন, আবার কখনও টি-শার্ট নামানো অবস্থায় হাসিমুখে পোজ দিচ্ছেন।, ক্যাপশনে একটি গর্ভবতী মহিলা, দুধের বোতল ও বাচ্চার ইমোজি।

এই পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ মনে করছেন, এটি হয়তো তাঁর আগের কোন ‘প্র্যাঙ্ক’-এর মতোই আরেকটি চমক। কারণ, পুনম এখন কাকে ডেট করছেন বা কার সঙ্গে সম্পর্ক রয়েছে, তা কখনও প্রকাশ্যে জানাননি। ফলে শিশুর বাবার পরিচয়ও রহস্যই রয়ে গেছে।

২০১৯ সালে পরিচালক ও অ্যাড ফিল্ম মেকার স্যাম বম্বের সঙ্গে পরিচয় হয় পুনমের। এরপর তাঁদের সম্পর্ক দ্রুতই গাঢ় হয়। সোশ্যাল মিডিয়া পোস্ট ও জনসমক্ষে উপস্থিতির মাঝেই দু’জনের প্রেম চর্চায় উঠে আসে।

২০২০ সালের জুলাইয়ে তাঁরা আংটি বদল করেন। সেই বছরের ১ সেপ্টেম্বর ছোট্ট অনুষ্ঠানে বিয়েও সারেন দু’জনে। কিন্তু সুখের সংসার বেশিদিন টেকেনি।

হানিমুনে গোয়ায় গিয়ে পুনম স্বামীর বিরুদ্ধে হেনস্থা, হুমকি ও মারধরের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন। স্যামকে গ্রেফতারও করা হয়, যদিও পরে জামিনে মুক্তি পান।

কিছুদিন পর পুনম অভিযোগ তুলে নেন এবং জানান, তাঁরা দু’জন আবার একসঙ্গে থাকার চেষ্টা করছেন। যদিও সম্পর্কের অশান্তি থামেনি। ২০২১ সালে আবারও স্যামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। মারধরের জেরে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল পুনমকে। সেই সময় স্যামকে আবার গ্রেফতার করা হয়। এবার পুনম সম্পর্ক পুরোপুরি শেষ করার সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের পরে এক সাক্ষাৎকারে পুনম জানিয়েছিলেন, তিনি ধীরে ধীরে সেরে উঠছেন এবং নিয়মিত থেরাপি নিচ্ছেন। নতুন করে সম্পর্কে জড়ানোর ইচ্ছা ছিল না তাঁর। তাঁর কথায়, “এই মুহূর্তে সম্পর্ক নিয়ে ভাবতেই পারছি না। হয়তো পাঁচ বছর পর ভাবতে পারব।”

এই অবস্থায় তাঁর বেবি বাম্পের ছবি সামনে আসায় প্রশ্ন উঠেছে, নতুন সম্পর্ক? নতুন অধ্যায়? নাকি আবার কোনও প্রচার কৌশল? পুনম এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ফলে রহস্য যেমন ছিল, আপাতত তেমনই রয়ে গেল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা