ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করতে না পারলে করণীয়

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:০৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:০৮:০৮ অপরাহ্ন
শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করতে না পারলে করণীয় ছবি: সংগৃহীত
প্রশ্ন: শিশুর আকিকা কি জন্মের সপ্তম দিনেই করতে হবে? সপ্তম দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আর আকিকা দেওয়ার সুযোগ থাকে না? আমার এক আত্মীয় বলেছেন, আকিকা সপ্তম দিনেই করতে হয়, এর পর করলে সেটা আকিকা হয় না, সদকা হয়—তার কথা কি ঠিক?

উত্তর: শিশুর আকিকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিন। তবে শিশুর জন্মের সপ্তম দিনের পরও আকিকা করা যায় এবং সপ্তম দিনের পর আকিকা করলে তা আকিকা হিসেবেই আদায় হয়, সদকা হিসেবে নয়।

হাদিসে সপ্তম দিনের পরও আকিকা করার কথা উল্লেখ রয়েছে। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আকিকা সপ্তম দিন করবে। সপ্তম দিনে করা না গেলে চৌদ্দতম দিনে করবে। আর তাও না করা গেলে একুশতম দিনে করবে। (মুস্তাদরাকে হাকেম: ৭৬৬৯)

ফকিহগণ বলেছেন, জন্মের সপ্তম দিন অতিক্রান্ত হয়ে গেলে পরবর্তীতে যে কোনো দিন আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে এবং সেক্ষেত্রে যথাসম্ভব সপ্তম দিনের খেয়াল করে যে বারে তার জন্ম এর আগের দিন আকিকা করা উত্তম।

তবে আকিকার সর্বোত্তম সময় সন্তান জন্মের সপ্তম দিন। তাই বিশেষ কোনো ওজর না থাকলে আকিকা সন্তান জন্মের সপ্তম দিনেই করে ফেলা উচিত।

জন্মের সপ্তম দিন কীভাবে হিসাব করতে হবে, জন্মের দিনসহ হিসাব করতে হবে কি না এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এ ব্যাপারে ওলামায়ে কেরামের অভিমত হলো, শিশু যদি রাতে জন্মগ্রহণ করে, তাহলে পরের দিন থেকে গণনা করে সপ্তম দিন আকিকা করবেন। আর দিনে অর্থাৎ ফজরের পর জন্মগ্রহণ করলে ওই দিন থেকে গণনা করে সপ্তম দিন আকিকা করবে। যেমন কোনো শিশু বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় জন্মগ্রহণ করলে তার আকিকা করতে হবে পরবর্তী বৃহস্পতিবার সূর্যাস্তের আগে।

আকিকা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। রাসুল (সা.) বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার সপ্তম দিনে তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুণ্ডন করে দিতে হবে। (সুনানে তিরমিজি: ১৫২২) রাসুল (সা.) একটি ছাগল জবাই করে তার নাতি হাসানের (রা.) আকিকা করেছিলেন। (সুনানে তিরমিজি: ১৬০২)

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বলেছেন, রাসুল (সা.) পুত্রসন্তানের জন্য দুটি ও কন্যাসন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। (সুনানে তিরমিজি) হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ইহুদিরা পুত্রসন্তানের আকিকা করত কিন্তু কন্যাসন্তানের আকিকা করত না। তোমরা পুত্রসন্তানের জন্য দুটি ছাগল এবং কন্যাসন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। (সুনানে কুবরা লিলবায়হাকি: ১৯৭৬০)

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার