ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

পোশাক শ্রমিককে ‘ধর্ষণের’ পর হত্যা, শ্বশুর আটক

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:২৪:৫৪ অপরাহ্ন
পোশাক শ্রমিককে ‘ধর্ষণের’ পর হত্যা, শ্বশুর আটক পোশাক শ্রমিককে ‘ধর্ষণের’ পর হত্যা, শ্বশুর আটক
ঢাকার সাভার উপজেলার একটি বাসা থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ‘ধর্ষণের’ পর হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার সোলেমান মিয়ার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ।

একই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত লতা আক্তার (১৯) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দিয়ানগর গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে। তিনি স্বামী সেলিম মিয়াকে নিয়ে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আটকের নাম মাসুদ মিয়া (৪৮)। এ ছাড়া তার সম্পর্কে আর কিছু জানায়নি পুলিশ।

লতার বোন জামাই মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দুপুরে প্রতিবেশীরা ঘরে ঢুকে লতাকে অর্ধউলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লতার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ের চিহ্ন রয়েছে।

লতার বাবা আব্দুস সালাম বলেন, “আমার মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে লতার স্বামী সেলিম মিয়া পলাতক রয়েছেন।”

পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম সবুজ বলেন, “লাশের শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড়ের দাগ রয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কি-না তা ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

“তবে হত্যাকাণ্ডের সময় লতার স্বামী ঘটনাস্থলে ছিলেন না, প্রাথমিক তদন্তে এমন তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫