ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ১৮০ দিনের কর্মসূচি-ইশতেহার বাস্তবায়নে নোয়াখালীতে ব্রিফিং শাহজাদপুরে শ্বাশুরির পরকীয়া ফাস করে দেওয়ায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে স্বামী-শ্বাশুরি উধাও মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত, ২ প্রতিষ্ঠানটিকে জরিমানা খানসামায় ধর্ষণচেষ্টা ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি ‘রাজশাহীর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’: রাসিক প্রশাসক নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা রাতে চুরির ৮ ঘণ্টার মধ্যেই গরু উদ্ধার, সকালে মিমাংসা করলেন বাদী-বিবাদী রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন সবার আগে বাংলাদেশ’ স্লোগানে রাজশাহী মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত ! রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক মতিহারের ডঘার ঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, অবৈধ কারখানা বন্ধের নির্দেশ আনোয়ারায় আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামি গ্রেফতার ফেনীতে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাসহ পিকআপচালক গ্রেপ্তার

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:০০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:০০:২০ অপরাহ্ন
ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত ছবি: সংগৃহীত
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের আলী হরিনাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলী মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, সকালে ছেলের বাড়ি থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরে যান শমসের আলী। আরাপপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কলাবোঝাই ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘নিহতের মরদেহ সদর হাসপাতালের হিমঘরে রাখা আছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্ত করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ

মোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগ