ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০১:৪৯:৩৭ অপরাহ্ন
৪০ বছর পর বিশ্বকাপে ইরাক ছবি: সংগৃহীত
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক। বুধবার মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই কেউ দিলেন বাঁধনহারা দৌড়, কেউ আলিঙ্গনে জড়ালেন সতীর্থকে। একদিকে চার দশক পর বিশ্বকাপে ফেরার আনন্দে মাতে ইরাক; অন্য দিকে কাছাকাছি গিয়েও তরি তীরে না ভেড়ায় কান্নায় ভাসছে বলিভিয়ান খেলোয়াড়রা। 

বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে ইরাক। এর ফলে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে 'লায়ন্স অব মেসোপটেমিয়া'।

ম্যাচের ৯ মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক পায় ইরাক। ফ্রিকিক থেকে আল আমারির নেওয়া শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে বলিভিয়াকে রক্ষা করেন গোলরক্ষক গিলের্মো ভিসকারা। তবে পরের মিনিটে ঠিকই এগিয়ে যায় ইরাক। আল-আমারির কর্নারে দারুণ হেডারে এশিয়ান দেশটিকে এগিয়ে দেন আল-হামাদি।

৩৮ মিনিটে বলিভিয়ার হয়ে গোল করেন মইসেস পানিয়াগুয়া। সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণে গেলেও গোল পায়নি। যদিও গোলের হাসিটা হেসেছে ইরাকই। ৫৩ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। পিছিয়ে পড়েও ম্যাচের শেষ পর্যন্ত বলিভিয়া চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলটা আর ধরা দেয়নি।

২-১ গোলের এই জয়ে ইরাক বিশ্বকাপের টিকিট কাটে। ইরাককে দিয়ে চূড়ান্ত হয় এবারের বিশ্বকাপের ৪৮ দল। সেখানে এশিয়ার প্রতিনিধি থাকছে ৯টি দল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ