ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা! সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা রুয়েটে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে উত্তেজনা: আড়াল-প্রকাশ্যে কার্যক্রমের অভিযোগে ভিন্নমত আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০১:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০১:০৭:৫১ অপরাহ্ন
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ছবি: সংগৃহীত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

বুধবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত চার জন। তাদেরকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসারে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।

বুধবার ভোরে উপজেলার নিমসার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫