ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বান্দরবানে পর্যটকদের মৃত্যু: ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:১৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:১৩:২৯ অপরাহ্ন
বান্দরবানে পর্যটকদের মৃত্যু: ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন গ্রেপ্তার বান্দরবানে পর্যটকদের মৃত্যু: ‘ট্যুর এক্সপার্ট’ অ্যাডমিন গ্রেপ্তার
বান্দরবানের আলীকদমে ক্রিসতং-রুংরাং পাহাড়ে ট্র্যাকিং করতে এসে দুই পর্যটকের মৃত্যু এবং একজন নিখোঁজের ঘটনা ঘটেছে। এতে ‘গাফিলতির অভিযোগে’ ফেইসবুক ভিত্তিক একটি ট্যুর গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৪ জুন) সকালে বর্ষাকে আসামি করে আলীকদম থানায় মামলা দায়ের করেন নিহত পর্যটক স্মৃতি আক্তারের পিতা হাবিবুর রহমান। আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে বিবাদী বর্ষা ইসলাম বৃষ্টি তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। গত ৮ জুন তার ‘ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)’ ইভেন্টে অংশ নিতে গিয়ে আলীকদমের উদ্দেশে রওনা হন স্মৃতি আক্তার। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গত ১৩  জুন আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে স্থানীয় গাইড সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁকে নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কেও পর্যটকদের তিনি অবগত করেননি। গত ৯ জুন দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশে তাদের ট্যুর টিম রওনা হয়। পরে গত ১০ জুন ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশে যান বর্ষা। যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন। অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভর মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠালে গত ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে গত ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের মরদেহ পুলিশ উদ্ধার করলেও এখনও মো. হাসান চৌধুরী শুভ নিখোঁজ রয়েছেন।

মামলার বাদী মো. হাবিবুর রহমানের দাবী, ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির অবহেলা ও অদক্ষতার কারণেই তার মেয়ে স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে। 

ওসি মির্জা জহির উদ্দিন জানান, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার বলেন, পার্বত্য অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে ট্যুর অপারেটর এজেন্সিগুলোর আরও বেশি দক্ষতা থাকা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য ট্যুর অপারেটর ও গাইডদের সতর্কতা অবলম্বন করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা