ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

গোদাগাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ২৫ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ১২:৩৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:৩৪:১৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ২৫ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ২৫ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে জ্বালানি নিয়ে বিশৃঙ্খলা প্রতিরোধ ও তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধভাবে মজুদ করে বেশী দামে বিক্রি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট নাজমুস সাদাত রত্ন। অভিযানে অবৈধভাবে জ্বারানি তেল মজুদের অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন অভিযানে সুলতানগঞ্জ ঘাট এলাকার ‘মেসার্স দুই ভাই ট্রেডার্সে তল্লাশি চালানো হয়। এ সময় তিন হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুদ থাকলেও বিক্রির সঠিক কাগজপত্র ও তেলের উৎস সংক্রান্ত বৈধ প্রমাণ দেখাতে ব্যর্থ হন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ (৬০)। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় মেসার্স দুই ভাই ট্রেডার্সের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল্লাহ সুলতানগঞ্জ গ্রামের মহসিন আলীর পুত্র।

এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদত রত্ন বলেন, “বর্তমানে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের অবৈধ মজুদ ও সাধারণ মানুষের কাছে অধিক মূল্যে বিক্রয় করার চেষ্টা করছে। আমাদের আজকের এই অভিযান সেই অনিয়ম রোধের একটি অংশ।”

তিনি আরো সতর্ক করে বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে তেল মজুদ করবে বা নির্ধারিত দামের চেয়ে বেশি নেবে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং যেকোনো অনিয়মের খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সীমান্তে জ্বালানি তেলের পাচার রোধ ও অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী