ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি লালপুরে ঈদের ছুটিতে গ্রামের মানুষের পাশে চিকিৎসক দম্পতি তৈমুর ও রেজওয়ানা জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা ও স্বপ্ন বাস্তবায়নের কারিগর: এমপি মিলন গোদাগাড়ীর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৭ রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত এক টুকরো বরফেই হবে জাদু! কখন কোন রং দরকার, বেছে নিয়ে ত্বকচর্চা করুন ঈশ্বরদীর পদ্মায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী জিয়ার আদর্শে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠকে সিদ্ধান্ত হল না যুদ্ধবিরতি নিয়ে! পাঠানপাড়া নিবাসী এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

রাজশাহীতে বালুমহাল দরপত্র জমা দেওয়ায় বিশৃঙ্খলা, ভুল বাক্সে ফেলার অভিযোগ

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৪৭:১৮ অপরাহ্ন
রাজশাহীতে বালুমহাল দরপত্র জমা দেওয়ায় বিশৃঙ্খলা, ভুল বাক্সে ফেলার অভিযোগ রাজশাহীতে বালুমহাল দরপত্র জমা দেওয়ায় বিশৃঙ্খলা, ভুল বাক্সে ফেলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের একটি বালুমহাল ইজারার দরপত্র জমা দেওয়ার সময় বাধার মুখে পড়ায় একজন প্রার্থী তাড়াহুড়ো করে ভুল বাক্সে কাগজপত্র ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে যুক্ত মেসার্স সিফাত ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক সাবিয়ার রহমান মিল্টন জানান, বাধা উপেক্ষা করে তিনি দরপত্র জমা দিতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসেছিলেন। তবে তাড়াহুড়োর কারণে তিনি দরপত্রটি ভুল বাক্সে ঢুকিয়ে দেন, যা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) দরপত্র বাক্স ছিল। বিষয়টি বুঝতে পেরে মিল্টন কমিশনারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন যাতে তাদের দরপত্র বাতিল না করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের রাণীনগর বালুমহাল ১৪৩৩ বঙ্গাব্দের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছিল। প্রথম দফায় দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ মার্চ। সরকারি ধার্য্য মূল্য ছিল ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৯২৫ টাকা। তবে মেসার্স সাজেদা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ১১ কোটি ৬০ লাখ টাকা দর দেয়, যা সরকারি মূল্যের প্রায় ৮ কোটি ৮০ লাখ টাকা বেশি। জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির ২৯ মার্চের সভায় কাগজপত্রের ত্রুটির কারণে ওই দরপত্র বাতিল করা হয় এবং দ্বিতীয় দফায় দরপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়।

মিল্টন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তাই তিনি বিশ্বাস করেছিলেন যে রাজশাহীতে বাধা কম থাকবে, কিন্তু সেখানে ও বাধার মুখে পড়েন। তিনি বলেন, “সিঁড়ি দিয়ে নিচতলায় নামতেই দেখি দুজন দাঁড়িয়ে আছে। একজন আমাকে ডেকে বলে, ‘আপনি শিডিউল ড্রপ করবেন? এদিকে আসেন।’ বোঝার উপায় নেই যে এখানে আলাদা বাক্সও আছে। বাধা উপেক্ষা করে আমি কাছের বাক্সে ফেলে দিয়েছি।

দরপত্র ভুল বাক্সে ফেলার পর মিল্টন বিষয়টি কমিশনারের কর্মকর্তাদের জানান। তিনি দাবি করেন, তারা যেভাবে দর দিয়েছেন, তা চাঁপাইনবাবগঞ্জের সিন্ডিকেটেড দরচেয়ে বেশি, তাই সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে তাদের দরপত্র বাতিল করা উচিত নয়।

দেখতে চাইলে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, আমি অফিসে ছিলাম না। দরপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে কি না তা জানি না। তবে ভুল বাক্সে দরপত্র ফেলার বিষয়টি জানি। প্রতিষ্ঠানটির লিখিত আবেদন এসেছে। বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাসিক প্রশাসকের বাণী