ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৮:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৮:৩৩:১১ অপরাহ্ন
নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২ নিয়ামতপুর ট্রাক্টরের ধাক্কায় উল্টে গেল আলুবোঝাই অটোভ্যান, আহত ২
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায়  দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলুবোঝাই একটি অটোভ্যানকে মাটিবাহী একটি ট্রাক্টর ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 


 আহত ব্যক্তিরা হলেন নওগাঁর  মান্দা উপজেলার কালীগ্রাম গ্রামের আ. কাদের (৬০) ও চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার সোনাইচন্ডী গ্রামের মানিক (৫৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলুবোঝাই একটি অটোভ্যান মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে নিয়ামতপুর বাজারে আসছিল। পথিমধ্যে ভবানীপুর এলাকায় আসলে বিপরীত দিকে আসা মাটি বোঝাই ট্রাক্টর সজোরে অটোভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে অটোভ্যানটি রাস্তার পাশে নিচু জায়গায় উল্টে যায়। এতে অটোতে থাকা দুজন আহত হয়।  স্থানীয় লোকজন তাঁদের  উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।


স্থানীয়দের অভিযোগ, এসব ট্রাক্টর দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে চলাচল করে। চালকদের নিষেধ করলেও তাঁরা কথা শোনেন না।


নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক