ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ময়মনসিংহে ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:১০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:১০:১৯ অপরাহ্ন
ময়মনসিংহে ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার ময়মনসিংহে ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল নেতার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ১০ টাকার চা-পান খাওয়ার টাকা পাওনাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতা হুমায়ূন কবীরকে (২১) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে আবুল কাসেমের দোকানে পানের ১০টাকা বিল নিয়ে রানা ও বাদলের ঝগড়া হয়। এ সময় হুমায়ুন সেই ঝগড়া মিটিয়ে ১০টাকা পরিশোধ করে দিয়ে আসে। এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে তারা হুমায়ূনের ওপর হামলা চালায়।

সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রতন মিয়া জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হুমায়ুন কবীর ও সোহাগ মিয়া বাড়ি থেকে পাছার বাজারে যাচ্ছিলো। যাওয়ার পথে রানা ও বাদল ওর পথরোধ করে। এ সময় হুমায়ুন দৌঁড়ে তারা মিয়ার চায়ের দোকানে গেলে সেখানে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া জানান, তিনি ও হুমায়ুন একসঙ্গে আসছিলেন। পাছার বাজারে আসার পথে তারা সোনাকান্দি গ্রামের আব্দুর রাশিদ মাস্টারের বাড়ির পুকুরের কাছে পৌঁছালে বাদল মিয়া ও রাশেদুল রানা তাদের গতিরোধ করে। হুমায়ুন তখন প্রাণভয়ে দৌঁড়াতে থাকে। এ সময় হুমায়ুনকে বাঁচানোর চেষ্টা করেন সোহাগ মিয়া। এক পর্যায়ে তারা মিয়ার দোকানে ঢুকে পড়েন হুমায়ুন। বাদল ও রানা সেখানে ঢুকে হুমায়ুনকে ছুরিকাঘাত করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, চা-পান খাওয়া নিয়ে বৃহস্পতিবার বন্ধুবান্ধবের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী