ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে ভর্তি ১৬

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৮:১২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৯:৩০:২৯ অপরাহ্ন
রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে ভর্তি ১৬ রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে ভর্তি ১৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ১৬ শিশু।

ফলে মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে মোট ৯৮ জন শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি হওয়া শিশুদের মধ্যে এ দুই শিশুর মৃত্যু হয়। তবে তারা প্রকৃতপক্ষে হামে আক্রান্ত ছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, নতুন ভর্তি হওয়া ১৬ শিশুসহ বর্তমানে চিকিৎসাধীন সব শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা অব্যাহত আছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে হামের সন্দেহে মারা গেছে ৩১ জন শিশু। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৩১৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব রোধে টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানো জরুরি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার