ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

হঠাৎ তুমুল বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা অনীত পাড্ডা

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
হঠাৎ তুমুল বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা অনীত পাড্ডা ছবি: সংগৃহীত
হঠাৎ করেই তুমুল বিতর্কের মুখে পড়েছেন গত বছরে ‘সাইয়ারা’ দিয়ে তুমুল সাড়া পাওয়া অভিনেত্রী অনীত পাড্ডা। মূলত এক মার্কিন রাজনীতিককে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা এবং তাঁর বোনের করা এক মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত।

ঘটনার শুরু হয়, যখন নেটিজেনরা লক্ষ্য করেন অনীত মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হাসান পিকারকে অনুসরণ করছিলেন। পরবর্তীতে তাঁর একটি পুরোনো মন্তব্য সামনে আসে, যেখানে তিনি নাকি ভারতকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ বলে উল্লেখ করেছিলেন—এমন দাবি ঘিরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপর প্রশ্ন ওঠে—একজন জনপ্রিয় তারকার জন্য এ ধরনের ব্যক্তিকে অনুসরণ করা কতটা দায়িত্বশীল? বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনার ঝড় ওঠে।

যদিও পরে জানা যায়, অনীত পাড্ডা তাঁকে আনফলো করেছেন, কিন্তু ততক্ষণে বিতর্ক বেশ বড় আকার ধারণ করে।

এদিকে নতুন করে আগুনে ঘি ঢালে অনীতের বোন রীত পাড্ডা-র কিছু পুরোনো মন্তব্য। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নিয়ে মতামত দিয়েছিলেন, যা অনেকেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবে দেখেন।

পাশাপাশি আদিত্য ধর-এর সিনেমা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

ফলে অনেকেই এই মন্তব্যগুলোকে টেনে এনে অনীতের সঙ্গেও যুক্ত করছেন, যদিও অভিনেত্রী নিজে সরাসরি কোনো বিতর্কিত মন্তব্য করেননি।

বর্তমানে এই বিষয়ে অনীত বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তাঁর বোন ইতোমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক