ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

সীমান্ত দিয়ে ২৮ লাখ টাকা ভারতে পাচারের চেষ্টা, আটক ১

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:০৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:০৭:০৫ অপরাহ্ন
সীমান্ত দিয়ে ২৮ লাখ টাকা ভারতে পাচারের চেষ্টা, আটক ১ সীমান্ত দিয়ে ২৮ লাখ টাকা ভারতে পাচারের চেষ্টা, আটক ১
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)’র অভিযানে হুন্ডির ২৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এসব টাকা ভারতে পাচারকালে উদ্ধার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। 

শনিবার (১৪ জুন) কুমিল্লা-১০ বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে জেলার সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার বিজিবির পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব টাকা উদ্ধার করা হয়। 

এ সময় বিজিবির টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিষ্ণপুর নামক স্থানে বাংলাদেশি নগদ টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচারকালে ফোরকান উদ্দিনকে (৩৫) আটক করে। তার কাছ থেকে হুন্ডির ২৮ লাখ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ফোরকান জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার তেতাভুমি গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় একটি সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হুন্ডির মাধ্যমে  ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে  হুন্ডির টাকা পাচার করতে দুই দেশের সীমান্তে বেশ কিছু সিন্ডিকেট সক্রিয় আছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতের টাকা পাচারের অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার