ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাকে নিয়ে আবেগঘন পোস্টে স্বেচ্ছাসেবক নেতা মীর তারেকের রাজশাহীতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা, জাহাজে আগুন ট্রেনের ধাক্কায় কয়লার ট্রাকের চালক নিহত ডেঙ্গুতে একজনের মৃত্যু কেন বাড়ছে পিঠ ও কোমরের ব্যথা? জেনে নিন প্রতিকার ‘মার্কিন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেব’, চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে আরাফাতকে হত্যা, ৩ আসামির স্বীকারোক্তি আত্রাইয়ে বিপুল পরিমান অ্যাম্পুল ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার টাঙ্গাইলের হত্যা মামলার পলাতক আসামি রাব্বি গ্রেফতার মুলাদীতে ধর্ষণ মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে গ্রেফতার শাওন হত্যা মামলার প্রধান আসামি রিফাত গ্রেফতার সলঙ্গায় ১ কেজি হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার ​পবায় নগদ টাকা ও তাসসহ ৬ জুয়াড়ি গ্রেফতার যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার দুই বছর মুনাফা নেই, রাজশাহীতে আমানতকারীদের মানববন্ধন আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র: থালাপতি বিজয় বলিউড থেকে সোজা হলিউডে দিশা পাটানি!

জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির খটক মাছ

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:২৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:২৮:২১ অপরাহ্ন
জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির খটক মাছ ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে আনুমানিক ২৫ মন ওজনের খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে ওঠে এবং জেলেরা সেটি আড়াই লাখ টাকায় বিক্রি করেন।

স্থানীয় একজন জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। এখানকার অনেকেই নিয়মিতভাবে  বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে এই জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে ধরা বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। নিলামে ওঠার পর আমুয়ার মাছের আড়দ্দার আব্দুল হাই মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে তুলে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান।
 
তিনি আরও জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলো দারুণ খুশি। মাছটি আনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ

রাজশাহীতে অপরিপক্ব আম বাজারজাত বন্ধে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ