ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন

জন্মসূত্রে নাগরিকত্ব: সুপ্রিম কোর্টে শুনানির আগেই ট্রাম্পের সমালোচনা

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০২:০৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০২:০৮:৫২ অপরাহ্ন
জন্মসূত্রে নাগরিকত্ব: সুপ্রিম কোর্টে শুনানির আগেই ট্রাম্পের সমালোচনা জন্মসূত্রে নাগরিকত্ব: সুপ্রিম কোর্টে শুনানির আগেই ট্রাম্পের সমালোচনা
সুপ্রিম কোর্টে আসন্ন শুনানির আগে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জন্মসূত্রে নাগরিকত্ব 'চীনসহ বিশ্বের ধনী ব্যক্তিদের সন্তানদের অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের নাগরিক বানানোর বিষয় নয়, বরং এটি 'দাসদের সন্তানদের জন্য প্রণীত' ছিল।

তিনি আরও বলেন,'আমরাই বিশ্বের একমাত্র দেশ যেখানে এই বিষয়টি নিয়ে এমন আলোচনা হয়। এই আইনটি প্রণীত হয়েছিল গৃহযুদ্ধের একেবারে শেষে।'

যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী গৃহযুদ্ধ শেষ হওয়ার তিন বছর পর অনুমোদিত হয়, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা নাগরিকত্বপ্রাপ্ত এবং দেশের অধিক্ষেত্রের আওতাধীন সবাই যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নাগরিক।

এই সংশোধনীটি ১৮৫৮ সালের ড্রেড স্কট বনাম স্যান্ডফোর্ড মামলার পর প্রণীত হয়, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে দাসপ্রথার শিকার ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে জন্মালেও নাগরিক নন।

ট্রাম্প ও বিচার বিভাগ এই সংশোধনীর নাগরিকত্ব নিশ্চয়তার ব্যাখ্যা চ্যালেঞ্জ করছেন। তাদের দাবি, কেবল নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দাদের সন্তানরাই 'যুক্তরাষ্ট্রের অধিক্ষেত্রের আওতাধীন' অবৈধভাবে বসবাসকারী অভিবাসী বা অস্থায়ী দর্শনার্থীদের সন্তানরা নয়।

দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার চেষ্টা করেন, যা দ্রুতই বিভিন্ন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে।

বুধবার এ বিষয়ে শুনানি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ইতোমধ্যে কিছু রক্ষণশীল বিচারপতি ও তিনজন উদারপন্থী বিচারপতি ট্রাম্পের এ পদক্ষেপের বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন।

বিচারপতি সোনিয়া সোতোমায়োর গত বছর মন্তব্য করেছিলেন, সংবিধানের ভাষা, ইতিহাস, পূর্ববর্তী রায় ও ফেডারেল আইন বিবেচনায় এই উদ্যোগ 'বাস্তবায়ন করা অসম্ভব'।

অন্যদিকে ২০২২ সালে ক্ল্যারেন্স থমাস একটি পৃথক মামলায় বলেন, সকল নাগরিক আইনের সমান সুরক্ষা পাওয়ার অধিকারী—যা আইন বিশেষজ্ঞদের মতে জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে তার অবস্থানও ইঙ্গিত করে।

১৯৯৫ সালে বিচার বিভাগ মত দেয় যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে হলে সাংবিধানিক সংশোধন প্রয়োজন। তবে ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, নির্বাহী আদেশের মাধ্যমেই এটি পরিবর্তন করা সম্ভব।

সোমবারের পোস্টে ট্রাম্প সুপ্রিম কোর্টের সমালোচনাও করেন, বিশেষ করে গত মাসে তার আরোপিত শুল্ক বাতিলের রায় প্রসঙ্গে। তিনি বলেন, 'বিশ্ব আমাদের দেশে নাগরিকত্ব বিক্রি করে ধনী হচ্ছে, আর আমাদের আদালত ব্যবস্থা কতটা ‘বোকা’ হয়ে গেছে তা দেখে হাসছে।'

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু