ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

পিকনিকের নৌকায় গানের তালে নাচ, ছিটকে পড়ে নিখোঁজ স্কুলছাত্র

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৮:০৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৮:০৩:৪৫ অপরাহ্ন
পিকনিকের নৌকায় গানের তালে নাচ, ছিটকে পড়ে নিখোঁজ স্কুলছাত্র পিকনিকের নৌকায় গানের তালে নাচ, ছিটকে পড়ে নিখোঁজ স্কুলছাত্র
টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে নৌকায় ঘুরতে গিয়ে বংশাই নদীতে ছিটকে পড়ে নাদিম সিকদার নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নাদিম বংশাই স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। নাদিমের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে বংশাই নদীতে পিকনিকে যাচ্ছিল। এ সময় নৌকার উপরে বাদ্যের তালে তালে নাচতে থাকে তারা। এক পর্যায়ে সকাল আটটার দিকে পিকনিকের নৌকার উপর থেকে নাদিম নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। তবে শনিবার দুপুর ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাদিমের সন্ধান মেলেনি। 

বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বলেন, নদীতে ডুবে নাদিম নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখজনক। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই।

ফায়ার সার্ভিসের মির্জাপুর অফিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান এখনও চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড