ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৩৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৯:৩৬:২১ অপরাহ্ন
আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ২৮তম চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩০ মার্চ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাথী গ্ৰামে ডাঃ আশরাফ আলী চৌধুরী স্কুল প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবিরে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাড়িয়াগাথী গ্ৰামের কৃতি সন্তান আবু সাঈদ চৌধুরী। আন্ধেরী হিলফি বন জার্মানীর সার্বিক সহযোগিতায়, মেডিকেল সাপোর্ট প্রদান করে দিনাজপুরের গাওসুল আযম চক্ষু হাসপাতাল-এর অভিজ্ঞ চিকিৎসক দল।

শিবিরে শতাধিক অসহায় ও দরিদ্র রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করা হয়।

এ সময় আয়োজক আবু সাঈদ চৌধুরী বলেন, সমাজের হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব। তিনি আরো বলেন এই চক্ষু শিবিরের মাধ্যমে দীর্ঘ ২৮ বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি এখন পর্যন্ত প্রায় ১০ হাজার লোকের চোখের ছানি অপারেশন করিয়েছি বিনামূল্যে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও দাঁড়িয়াগাথী গ্ৰামের যুবকেরা চক্ষু শিবির পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার