ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ডিএনসিসি ও ডিএসসিসির দুই আঞ্চলিক কর্মকর্তা ওএসডি লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩ মরুভূমিজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিস্তার, পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন লোকনাথপুরে গলায় মাংস আটকে ১১ বছরী মাদরাসাছাত্রীর মৃত্যু হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলকে চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

সিরাজগঞ্জে জাল নোটসহ ২ জন ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৭:১২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৭:১২:৫৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে জাল নোটসহ ২ জন ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার সিরাজগঞ্জে জাল নোটসহ ২ জন ও মাদকসহ ৩ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জে র‌্যাব-১২’র সদর কোম্পানির পৃথক দুই অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট ও ১৯৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ২৯ মার্চ বিকেল ৩টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানো হয়। এসময় ৫১ হাজার টাকার জাল নোট ও দুটি মোবাইল ফোনসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসান (২৯)কে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় পলাতক আসামি মো. হাকিম শেখ (৩৬)-এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধারকৃত জাল নোটের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় জাল নোট সংগ্রহ করে তা আসল টাকা হিসেবে লেনদেন করে আসছিল।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, ৩০ মার্চ সকাল ৮টা ৪০ মিনিটে র‌্যাব-১২’র আরেকটি দল সিরাজগঞ্জ সদর থানার শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় ১৯৬ বোতল ‘ইস্কাফ’সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, মোস্তাফিজুর রহমান (৩০), মো. মনিরুজ্জামান (৩৯) ও মোসা. রোজিনা বেগম (৩৫)। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে সিরাজগঞ্জে আসে। অপর দুইজন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ