ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৬:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৬:২২:১৪ অপরাহ্ন
প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) বর্তমান প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাফুজুর রহমান রিটন। তাকে আগামীতে পূর্ণাঙ্গ মেয়র হিসেবে দেখার দাবি জানিয়েছেন সাবেক কাউন্সিলররা।

সোমবার বিকালে নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তারা এই দাবি জানান।

এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলররা ১৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এক অঘোষিত মিলনমেলায় মিলিত হন। সভায় বক্তারা বলেন, বর্তমান প্রশাসক মোঃ মাফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে নগরীর প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন। তার সুযোগ্য নেতৃত্বে রাজশাহী মহানগরীর নাগরিক সেবায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সাবেক কাউন্সিলররা তাদের বক্তব্যে উল্লেখ করেন, রাজশাহীবাসী একজন সৎ, দক্ষ এবং জনবান্ধব নেতাকে মেয়র হিসেবে পেতে চায়। মোঃ মাফুজুর রহমান রিটন দীর্ঘকাল ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থেকে জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। প্রশাসক হিসেবে তার বর্তমান সাফল্যই প্রমাণ করে, তিনি মেয়র হিসেবেও সফল হবেন।

সভায় উপস্থিত সাবেক কাউন্সিলররা আরও দাবি করেন, কেবল তারাই নন, বরং রাজশাহীর সাধারণ জনগণের মধ্যেও রিটনকে মেয়র হিসেবে দেখার ব্যাপক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নগরীর বিভিন্ন মোড়ে ও চায়ের আড্ডায় এখন একটাই আলোচনা-আগামীতে মেয়র হিসেবে রিটনের কোনো বিকল্প নেই। জনগণের এই বিপুল সমর্থন ও ভালোবাসাকে মূল্যায়ন করে তাকে আগামীতে সিটি কর্পোরেশনের অভিভাবক হিসেবে দেখতে চান তারা।

অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে বলেন, রাজশাহীর উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে রিটনের মতো একজন কর্মঠ ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। তারা সরকারের প্রতি ও সংশ্লিষ্ট মহলের প্রতি জনগণের এই ইচ্ছার প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

উল্লেখ্য, মোঃ মাফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তার এই নতুন জনপ্রিয়তার জোয়ার রাজশাহীর রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি