ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত,

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৫১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৫১:৩১ অপরাহ্ন
পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত, পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অন্যায় করবো না। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না—তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”

পুলিশ সুপার বলেন, “আমরা পূর্বেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা প্রমাণ করেছি। আপনারা দেখেছেন নির্বাচন কেমন হয়েছে। এবারও একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আপনারা আমাদের সহযোগিতা করবেন।”

সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম, এসআই আব্দুল হালিম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,সহ স্থানীয় সাংবাদিক, বিভিন্ন কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২