ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৪৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:৪৩:১১ অপরাহ্ন
বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)। 

সোমবার (৩০ মার্চ) ভোর রাতে উপজেলার পদ্মা নদীর মিডিলচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ভোর ৪টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অন্তর্গত আলাইপুর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, বাঘা থানাধীন মাদ্রাসামোড় এলাকা হয়ে পদ্মা নদীর মিডিলচর দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অবস্থান নেয়। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর বিজিবি সদস্যরা দেখতে পান দুজন ব্যক্তি একটি বস্তা নিয়ে ওই এলাকা দিয়ে আসছেন। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা তাদের কাছে থাকা বস্তাটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করেন এবং তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যগুলো বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে প্রেস নোটে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার