ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে কৃষক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার রামেক হাসপাতালে আইসিইউ সংকট তীব্র, হাম-নিউমোনিয়ায় বাড়ছে মৃত্যু প্রশাসক রিটনকেই মেয়র হিসেবে দেখতে চান সাবেক কাউন্সিলরবৃন্দ ও রাজশাহীর সর্বস্তরের জনগণ পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত, তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান তরুণরা যে খেলায় পারদর্শী হবে, সেটিকে পেশা হিসেবে নিতে পারবেন: প্রধানমন্ত্রী প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু পেটের জেদি চর্বি গলানোর জন্য কয়েক মিনিটের ব্যায়ামই যথেষ্ট ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪ পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মেকআপের পরত থাকলেও বুঝবে না কেউ, শিখে নিন কৌশল চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮১৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী

ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৩:১৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:১৭:২৪ অপরাহ্ন
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪ ছবি: সংগৃহীত
এবারের ঈদযাত্রায় দেশের সড়ক, রেল ও নৌপথে ৩৭৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন। আর আহত হয়েছেন এক হাজার ২৮৮ জন। এর মধ্যে শুধু সড়কেই ৩৪৬টি দুর্ঘটনায় ঝরেছে ৩৫১ প্রাণ।

সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
 
সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
 
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ঈদযাত্রা শুরুর দিন ১৪ মার্চ থেকে ঈদযাত্রার শেষে কর্মস্থলে ফেরা ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৪৬ জন।
 
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, একই সময়ে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ নিহত ও ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ হয়েছেন। ফলে সব পথ মিলে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত ও ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন।
 
‘চলমান ইরান-ইসরাইল–যুক্তরাষ্ট্রের যুদ্ধে গত ১৫ দিনে হতাহত বিশ্লেষণ করলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক বেশি। বিগত বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৮ দমশিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৮ দশমিক ২৬ শতাংশ ও আহত ২১ শতাংশ বেড়েছে’, যোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে আইসিইউ সংকট তীব্র, হাম-নিউমোনিয়ায় বাড়ছে মৃত্যু

রামেক হাসপাতালে আইসিইউ সংকট তীব্র, হাম-নিউমোনিয়ায় বাড়ছে মৃত্যু