ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাইয়ের পর ধাক্কায় যাত্রীর মৃত্যু, আটক ৪ ​জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব! নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২ বর্জ্য ব্যবস্থাপনায় দেশসেরা পুরস্কার অর্জন করলো রাসিক রাজশাহীতে ছাত্রদলের দু-গ্রুপের সংঘর্ষ: মহানগর ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭ এই গ্রামের ফিলিস্তিনিদের গল্প শুনলে চোখের পানি ধরে রাখাই যেন কঠিন হামলার শিকার হয়ে ২ দেশকে ফোন সৌদি আরবের যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের মুখে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো জনসমক্ষে বেশি থাকা অস্বস্তিতে ফেলে নিত্যা মেননকে! রুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর, সুযোগ পাবেন ১৮ হাজার পরীক্ষার্থী আগরতলায় আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে 'স' মিল ভস্মীভূত পুঠিয়ায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনা মূল্যে বীজ-সার পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে -এনসিপি কেন্দ্রীয় নেতা ডা. মো. আব্দুল আহাদ ডিমলায় পপি এনজিওর আওতায় মেধাবী শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ

আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০২:৪৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০২:৪৮:২৬ অপরাহ্ন
আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের ছবি: সংগৃহীত
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ড্রোন ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সেনা অবস্থান ও রাডার স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোররাত পর্যন্ত চালানো এই অভিযানে মূলত এমন স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ড্রোন শনাক্ত ও ট্র্যাক করার কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে, সেসব জায়গাও হামলার লক্ষ্যবস্তু ছিল।

ইরানি বাহিনী দাবি করেছে, তাদের ধ্বংসাত্মক ড্রোন এই অভিযানে মার্কিন সেনাদের ঘাঁটিতেও আঘাত হেনেছে।

এই হামলা বৃহত্তর সংঘাতের অংশ, যা শুরু হয় ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে ব্যাপক সামরিক অভিযান চালানোর পর। ইরান বলছে, তাদের শীর্ষ নেতাসহ সামরিক কমান্ডার ও বেসামরিকদের হত্যার পর এই সংঘাত শুরু হয়।

তেহরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে।

এর জবাবে ইরান ধারাবাহিকভাবে পাল্টা হামলা চালিয়ে আসছে—মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। সূত্র: তাসনিম নিউজ

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার

নগরীর খোরবোনা এলাকায় ইয়াবাসহ মাদক কারবারি সালাম গ্রেপ্তার