ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

‘একটা চুমু দেবে...? মুম্বইয়ে লোকাল ট্রেনে অভিনেত্রী মালবিকা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৫৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৭:৫৬:১৯ অপরাহ্ন
‘একটা চুমু দেবে...? মুম্বইয়ে লোকাল ট্রেনে অভিনেত্রী মালবিকা ‘একটা চুমু দেবে...? মুম্বইয়ে লোকাল ট্রেনে অভিনেত্রী মালবিকা
কর্মসূত্রে কত মানুষ প্রতিদিন পাড়ি দেন মুম্বইয়ে। কেউ আবার স্বপ্ন দেখেন নিজেকে সেই শহরের মতো করে গড়ে তোলার। কারও স্বপ্নপূরণ হয়, কারও আবার অধরাই থেকে যায়। তবে অনেকেরই মনে প্রশ্ন জাগে, সত্যিই কি নিরাপদ মুম্বই? সত্যিই কি নিশ্চিন্তে যাতায়াত করা যায় এই শহরে? ‘যুধরা’ খ্যাত অভিনেত্রী মালবিকা মহানন সম্প্রতি ভাগ করেছেন তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা। দৈনন্দিন জীবনের উদ্বেগ, ব্যস্ত শহরের প্রতি মুহূর্তের নানা চ্যালেঞ্জ— সব কিছুর ঊর্ধ্বে অনেকের মধ্যেই নাকি রয়েছে এই শহর নিয়ে নানা প্রশ্ন।

কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মালবিকা বলেছেন, ‘আজ, আমার নিজস্ব গাড়ি হয়েছে, ড্রাইভারও রেখেছি। তাই যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে মুম্বই নিরাপদ কি না, আমি হয়তো উত্তরে হ্যাঁ বলব। কিন্তু কলেজে পড়াকালীন সেই দিনগুলোর কথা ভেবে আজও শিউরে উঠি। এই শহরের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। আমি লোকাল ট্রেন এবং পাবলিক বাসে চড়তাম। এবং তখন কিন্তু এতটা নিরাপদ মনে হত না শহরটাকে। কোনও সমস্যা ছাড়াই যে যাতায়াত করতে পারব কখনও ভাবতেও পারতাম না।’

কলেজ জীবনের একটা মর্মান্তিক ঘটনা তুলে ধরে মালবিকা বলেন, ‘আমি আর আমার দুই বন্ধুর একবার লোকাল ট্রেনে উঠেছিলাম। রাত তখন সাড়ে ৯টা। ট্রেনটাও বেশ ফাঁকা। আমরা জানলার সামনে বসে গল্প করছিলাম। ঠিক তখনই একজন লোক এসে হঠাৎ মুখ বাড়িয়ে অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, ‘আমাকে একটা চুমু দেবে?’ ভয়ে আঁতকে উঠেছিলাম। সারা শরীর তখন কাঁপছে। কী করব বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে।’

সেই ভয়ঙ্কর মুহূর্ত আজও ভুলতে পারেননি মালবিকা। কলেজে পড়া সেদিনের মেয়েটি খানিক ভয় পেয়ে গিয়েছিলেন ঠিকই, তবে নিজের উপর আস্থা হারাননি। বুঝেছিলেন সমাজের এই কঠিন পরিস্থিতির মধ্যেই এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর ফেলে আসা দিনগুলোর দিকে ঘুরে তাকালে মনে পড়ে যায় সেই অভিজ্ঞতা। তবে এত বছর পরেও কি বদলেছে পরিস্থিতি? প্রশ্ন অভিনেত্রীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ