ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

যে ৭ অভ্যাসে ইবাদত করা সহজ

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৩:৫৯ অপরাহ্ন
যে ৭ অভ্যাসে ইবাদত করা সহজ ছবি: সংগৃহীত
একজন সচেতন মুসলিম হিসেবে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি দৈনন্দিন জীবনে সফল হতে চাইলে কিছু ইবাদতকে অভ্যাসে পরিণত করা জরুরি। এই কাজগুলো নিয়মিত করলে  শুধু পরকালীন সওয়াব মেলে না, বরং মানসিকভাবে প্রশান্তি ও কাজে গতি ফিরে আসে।

আমল ইবাদতে অভ্যস্ত ব্যক্তিদের জন্য এই সাতটি আমলকে আধ্যাত্মিক শক্তির মূল উৎস হিসেবে বিবেচনা করা হয়। আল্লাহর ভালোবাসা লাভ এবং ঈমানি শক্তি বৃদ্ধির জন্য এই অভ্যাসগুলো গড়ে তোলার কৌশল নিচে আলোচনা করা হলো—

১. সুন্নত নামাজে অবহেলা না করা
অনেকেই শুধু ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে দ্রুত বেরিয়ে যান। সুন্নত নামাজের ফজিলত ও গুরুত্ব অনুধাবন করলে কেউ তা ছাড়তে চাইতেন না। অভিজ্ঞতায় দেখা গেছে, সুন্নত নামাজ নিয়মিত পড়ার একমাত্র উপায় হলো একে অভ্যাসে পরিণত করা। কয়েক দিন নিয়মিত পড়লে এটি আপনার নামাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে।

২. নামাজের পর জিকির ও দোয়া
ব্যস্ত জীবনের দোহাই দিয়ে নামাজের পরপরই উঠে যাওয়া এখন সাধারণ চিত্র। অথচ নামাজের পরের দোয়া ও জিকিরগুলো সম্পন্ন করতে মাত্র ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। বর্তমানে ডিজিটাল অ্যাপ বা পকেট বইয়ে এই দোয়াগুলো সহজেই পাওয়া যায়। প্রতিটি নামাজের পর এগুলো পাঠ করলে আধ্যাত্মিক প্রশান্তি কয়েক গুণ বেড়ে যায়।

৩. সকাল-সন্ধ্যার আমল
সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে নির্দিষ্ট কিছু জিকির ও দোয়া পাঠ করতেন রাসুলুল্লাহ (সা.)। এগুলো শুধু ধর্মীয় আমল নয়, বরং মানসিক চাপ কমানোর দারুণ এক ওষুধ। দিনভর কাজের শক্তি ধরে রাখতে এবং বরকত লাভে এই আমলের জুড়ি নেই।

৪. শেষ রাতের নামাজ বা তাহাজ্জুদ
রমজান মাসে আমরা তারাবি পড়ি, কিন্তু সারা বছর রাতের ইবাদতের অভ্যাস ধরে রাখা অনেকের জন্যই কঠিন। তবে অন্তত ৩০ দিন একটানা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল পড়ার চেষ্টা করলে এটি অভ্যাসে পরিণত হয়। বিশেষ করে পুরুষদের জন্য জামাতের সাথে এশার নামাজ আদায় এবং রাতে নফল ইবাদতের চেষ্টা সারা বছরের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়।

৫.  চাশতের নামাজ
একজন কর্মব্যস্ত মুসলিমের সারা দিনের কর্মস্পৃহা ধরে রাখার গোপন রহস্য হলো চাশতের নামাজ। সূর্যোদয়ের পর থেকে জোহরের ওয়াক্ত শুরুর ঠিক আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। মানবদেহের প্রতিটি হাড়ের পক্ষ থেকে সদকা করার সওয়াব পাওয়া যায় এই দুই রাকাত নামাজের মাধ্যমে। এটি শরীরে এক অদ্ভুত ইতিবাচক শক্তি জোগায়।

৬. ঘুমানোর আগের দোয়া
সারা দিনের ক্লান্তি শেষে আমরা বিছানায় গা এলিয়ে দিতে চাই। তবে ঘুমের ঠিক আগ মুহূর্তে মাত্র ১০ মিনিট সময় বের করে সুন্নত দোয়াগুলো পড়ে নিন। এতে যেমন চমৎকার ঘুম হবে, তেমনি ফজর নামাজে ওঠা অনেক সহজ হয়ে যাবে।

৭. প্রতিদিন এক ঘণ্টা কোরআন তিলাওয়াত
প্রতিদিন এক ঘণ্টা করে কোরআন তিলাওয়াত করুণ। এক ঘণ্টায় কতটুকু পড়লেন তার চেয়ে বড় বিষয় হলো কতটুকু বুঝলেন। দ্রুত গতিতে কয়েক পারা পড়ার চেয়ে বুঝে একটি আয়াত পড়া অনেক বেশি কার্যকর। অর্থ ও মর্ম বুঝে প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় কোরআনের জন্য বরাদ্দ রাখা উচিত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর