ঢাকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত, তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান তরুণরা যে খেলায় পারদর্শী হবে, সেটিকে পেশা হিসেবে নিতে পারবেন: প্রধানমন্ত্রী প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু পেটের জেদি চর্বি গলানোর জন্য কয়েক মিনিটের ব্যায়ামই যথেষ্ট ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনা, প্রাণহানি ৩৯৪ পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মেকআপের পরত থাকলেও বুঝবে না কেউ, শিখে নিন কৌশল চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক কারবারী শাপলা খাতুন গ্রেফতার আমিরাতে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার দাবি ইরানের আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮১৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী যে ৭ অভ্যাসে ইবাদত করা সহজ খার্গ আইল্যান্ডে গিয়ে ইরানের তৈলভান্ডার দখল করতে পারে আমেরিকা! দাবি ট্রাম্পের শিগগিরই হামের টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৪২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৪২:৫৫ অপরাহ্ন
নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
নোয়াখালীর সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে।  

রোববার (২৯ মার্চ) দুপুরের দিকে উপজেলার আন্ডারচর ইউনিনের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত নিরব একই ওয়ার্ডের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। নিরব পেশায় একজন স'মিল শ্রমিক ছিলেন।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিরব পেশায় একজন স'মিল শ্রমিক ছিলেন। গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। কিছু দিন আগে মাদক নিয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির (২৮) ভাতিজার সাথে নিরবের বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরে রোববার সকাল ১০টার দিকে নিরব তার তিন সহযোগীকে নিয়ে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে রুবেল মাঝির ওপর হামলা চালায়। ওই সময় তাদের ছুরিকাঘাতে রুবেল মাঝির ৩-৪জন অনুসারী আহত হয়। পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে দুপুর ১২টার দিকে নিরবের অনুসারীরা প্রতিপক্ষ রুবেল মাঝির বাড়ির সামনে চলে যায়। তখন রুবেল মাঝির লোকজন ধাওয়া দিয়ে নিরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিরব মারা যায়।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমুর্ষ অবস্থায় নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল

তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: এসিল্যান্ড শামসুল