ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত

নাশকতার পরিকল্পনা বানচাল: চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৩:১২ অপরাহ্ন
নাশকতার পরিকল্পনা বানচাল: চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার নাশকতার পরিকল্পনা বানচাল: চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নাশকতার পরিকল্পনা বানচাল করেছে র‌্যাব।

রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে ৯ কেজি ১৫০ গ্রাম গান পাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

২৯ মার্চ রাত ১১টার দিকে শিবগঞ্জ থানাধীন ১৩ নম্বর ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোখানিপাড়া গ্রামের ৪ নম্বর বেড়িবাঁধের পশ্চিম পাশে একটি আম বাগান থেকে এসব আলামত উদ্ধার করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১-এর একটি আভিযানিক দল।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, 
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উল্লিখিত এলাকায় খালের ওপারে একটি আম বাগানের মধ্যে সন্দেহজনকভাবে কিছু প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে।

পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি পৃথক পলিথিন ব্যাগে রাখা মোট ৯ কেজি ১৫০ গ্রাম বিভিন্ন রঙের গান পাউডার সদৃশ পদার্থ উদ্ধার করা হয়। এছাড়া একটি ব্যাগ থেকে ১.২০০ কেজি কাঁচের টুকরা ও ৪০০ গ্রাম লোহার পেরেক পাওয়া যায়। অপর একটি বড় পলিথিনে ৩০টি প্লাস্টিকের জর্দার কৌটা, ১০টি লাল রঙের কসটেপ এবং ১৫টি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়।

তবে অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব কর্মকর্তারা ধারণা করছেন, দুষ্কৃতিকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও সরঞ্জাম সেখানে মজুত করে রেখেছিল। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানানো হয়েছে।

​উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২