ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

বিবাহের প্রলোভনে ধর্ষণ ও সাইবার ব্ল্যাকমেইল: জয়পুরহাটে যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:২৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:২৫:২৩ অপরাহ্ন
বিবাহের প্রলোভনে ধর্ষণ ও সাইবার ব্ল্যাকমেইল: জয়পুরহাটে যুবক গ্রেফতার বিবাহের প্রলোভনে ধর্ষণ ও সাইবার ব্ল্যাকমেইল: জয়পুরহাটে যুবক গ্রেফতার
বিবাহের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং তার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে শিমিয়ন হাঁসদা সৈকত (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাবের যৌথ দল।

রবিবার (২৯ মার্চ) দুপুর সোয়া ২টায় র‌্যাব-৫ সিপিসি-৩ এবং র‌্যাব-১৩ সিপিএসসি’র একটি যৌথ আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সৈকত ওই এলাকার সুরেন হাঁসদার ছেলে।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে ২০২২ সালে ফেসবুকের মাধ্যমে সৈকতের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, সেই সম্পর্কের সুযোগ নিয়ে সৈকত বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে।

সর্বশেষ গত ১৪ জানুয়ারি তরুণীর মা বাড়িতে না থাকার সুযোগে তার বাসায় গিয়ে পুনরায় ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তরুণী বিয়ের বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত পুনরায় শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।

অভিযোগ অনুযায়ী, গত ৫ মার্চ রাতে অভিযুক্ত তরুণীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক অশ্লীল ছবি ও আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেয় এবং পরিচিতজনদের কাছে তা পৌঁছে দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।

এ ঘটনায় তরুণী পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন-২০২৫) এর ধারা ৯(খ) এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর ২৫(২)/(৩) ধারায় রুজু করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার