ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকের হাতে সাংবাদিক লাঞ্ছিত

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১০:১৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১০:১৭:৫৮ অপরাহ্ন
সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকের হাতে সাংবাদিক লাঞ্ছিত সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকের হাতে সাংবাদিক লাঞ্ছিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নারী চিকিৎসকের হাতে লাঞ্ছিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক আবু সালেহ মো. মুসাসহ বেশ কয়েকজন।

রোববার (২৯ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

লাঞ্চিত সাংবাদিকরা হলেন- আবু সালেহ মো. মুসা ইনডডিপেনডেন্ট টেলিভিশনের ময়মনসিংহ প্রতিনিধি, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সম্পাদক, দৈনিক যায়যায়দিনের ময়মনসিংহ ব্যুরো প্রধান, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক। দেশ টেলিভশনের ইলিয়াস আহমেদ, ইনডডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান সুমন আহমেদ লাঞ্চিত হন।

সূত্র জানায়, দেশব্যাপী হাম রোগের ব্যাপক প্রকোপ দেখা দিয়েছে। এমন সংবাদ সংগ্রহ করতে যান আবু সালেহ মো. মুসাসহ স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক। সংবাদ সংগ্রহ করতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীদের পরিস্থিতি জানতে চেয়ে ইন্টারভিউ নিতে চান আবু সালেহ মো. মুসা। এ সময় কোন প্রকার উস্কানি ছাড়াই এক নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নিতে চান। একই সঙ্গে ওই নারী চিকিৎসক চিৎকার করে গার্ড ও আনসারদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে সাংবাদিক আবু সালেহ মো. মুসা বলেন, আমি হাসপাতাল কতৃপক্ষের যথাযথ অনুমতি নিয়ে হাম রোগের তথ্য সংগ্রহ করতে যাই। সম্প্রতি হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অফিসের এসাইনমেন্ট করতে হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে গিয়ে রোগীদের পরিস্থিতি জানতে চেয়ে ইন্টারভিউ নিতে চাই। এ সময় কোন প্রকার উস্কানি ছাড়াই নারী চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নিতে চায়। একই সঙ্গে ওই নারী চিকিৎসক চিৎকার করে গার্ড ও আনসারদের ডেকে সাংবাদিকদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হলে সাংবাদিকতা করাটাই দায়। আমি কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। যদি কোন ব্যবস্থা না নেয়। তাহলে আমরা কঠোর কর্মসুচি ঘোষণা করব।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি হাসপাতাল কতৃপক্ষের যথাযথ ব্যবস্থা নিবেন এবং মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকতার নিরাপদ পরিবেশ তৈরি করবেন।

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এ ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক। এটা সাংবাদিকতা পেশার জন্য হুমকি স্বরুপ। আমরা সাংবাদিকরা সকলের সহযোগিতা কামনা করি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। সাংবাদিক আবু সালেহ মো. মুসা আমার অনুমতি নিয়েই হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত এবং আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। প্রয়োজনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর