ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার হরমুজ বন্ধের পর এবার শত্রুপক্ষকে ভয়ংকর বার্তা মোজতবা খামেনির মোহনপুরের সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকাল মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা তানোরে বেকারদের পকেট কাটা ! পেট্রোল-অকটেন-ডিজেলের দাম হঠাৎ বেড়ে গেল ত্রিশালে ইসলামী ব্যাংক শাখার নতুন ঠিকানা উদ্বোধন এনামুল হক বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত কাজে কোন ধরণের অনিয়ম অসংগতি বরদাস্ত করা হবে না-সংসদ সদস্য আবু সাইদ চাদঁ রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধার, পলাতক অপহরণকারী নগরীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন নগরীর রাজপাড়া থানায় গাঁজা-সহ চিহ্নিত মাদক কারবারী রাব্বি গ্রেফতার রাজশাহীতে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে (Rupa-16) পরিবারের মিলনমেলা রুয়েটে অনুষ্ঠিত হলো এআই কার্নিভাল: প্রযুক্তিতে উদ্ভাবনের মঞ্চে শিক্ষার্থীদের সৃজনশীল পদচারণা প্রেমিকের উপর 'কালো জাদু' করে নিজের কাছে ধরে রেখেছিলেন কঙ্গনা!

মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৯:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৯:৩৫:১৪ অপরাহ্ন
মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নেতার মৃত্যু হয়।

নিহত কামরুল হাসান মিঠু (৪০) উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি করিসা দুর্গাপুর গ্রামে। ঘটনার পরপরই অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) আত্মগোপনে চলে যান।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজ জমিতে সেচ দেওয়ার সময় পাইপ ফেটে কিছু পানি পাশের সাদ্দামের পেঁয়াজক্ষেতে যায়। এ নিয়ে বিরোধের জেরে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে কামরুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় সাদ্দাম থানায় গিয়ে মাথায় আঘাতের কথা উল্লেখ করে কৃষক লীগ নেতা কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা পরই হাসপাতালে কামরুলের মৃত্যু হয়।

এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। রোববার (২৯ মার্চ)  রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে কামরুলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ