ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৯:২৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৯:২৯:১৯ অপরাহ্ন
রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে
পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের কম দাম থাকায় সীমান্ত দিয়ে পাচারের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে তেল পাচার ও দেশের অভ্যন্তরে মজুত ঠেকাতে রাজশাহীর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে ২৫ মার্চ থেকে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলস্টেশন–সংলগ্ন শিরোইল কলোনির যমুনা অয়েল ডিপোর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

বিজিবি অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, বাংলাদেশ সরকার জ্বালানি তেলে ভর্তুকি দেয়, ফলে দেশের বাজারে এর দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম। এই মূল্য ব্যবধানের কারণে পাচারের প্রবণতা তৈরি হয়। তবে এ ধরনের কার্যক্রম রোধে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। রাজশাহীতে সীমান্তের আট কিলোমিটারের ভেতরের এলাকায় বিজিবি সরাসরি নজরদারি করছে এবং এর বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

জেলায় জ্বালানি সরবরাহব্যবস্থার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ৩টি ডিপো থেকে মোট ৬৪টি পেট্রলপাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হয়। এর মধ্যে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের ভেতরে রয়েছে ১২টি পাম্প। এসব স্থানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। সীমান্তবর্তী বিওপিগুলো সতর্ক রয়েছে। নৌপথসহ বিভিন্ন রুটে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ব্যারেল বা জার্কিনে কোনোভাবেই তেল পাচার না হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র (আইসিটি) পয়েন্টগুলোতে ট্রাকের ট্যাংকারে আনা–নেওয়া করা তেলের পরিমাণও পরীক্ষা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার