ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৯:২৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৯:২৯:১৯ অপরাহ্ন
রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন জ্বালানি তেল মজুত ও পাচার রোধে
পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের কম দাম থাকায় সীমান্ত দিয়ে পাচারের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ পরিস্থিতিতে তেল পাচার ও দেশের অভ্যন্তরে মজুত ঠেকাতে রাজশাহীর পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে ২৫ মার্চ থেকে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী রেলস্টেশন–সংলগ্ন শিরোইল কলোনির যমুনা অয়েল ডিপোর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

বিজিবি অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, বাংলাদেশ সরকার জ্বালানি তেলে ভর্তুকি দেয়, ফলে দেশের বাজারে এর দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম। এই মূল্য ব্যবধানের কারণে পাচারের প্রবণতা তৈরি হয়। তবে এ ধরনের কার্যক্রম রোধে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে। রাজশাহীতে সীমান্তের আট কিলোমিটারের ভেতরের এলাকায় বিজিবি সরাসরি নজরদারি করছে এবং এর বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

জেলায় জ্বালানি সরবরাহব্যবস্থার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ৩টি ডিপো থেকে মোট ৬৪টি পেট্রলপাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হয়। এর মধ্যে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের ভেতরে রয়েছে ১২টি পাম্প। এসব স্থানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। সীমান্তবর্তী বিওপিগুলো সতর্ক রয়েছে। নৌপথসহ বিভিন্ন রুটে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে ব্যারেল বা জার্কিনে কোনোভাবেই তেল পাচার না হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র (আইসিটি) পয়েন্টগুলোতে ট্রাকের ট্যাংকারে আনা–নেওয়া করা তেলের পরিমাণও পরীক্ষা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান