ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

৪২ বছর ধরে বানর খেলা দেখান আজিজুর সবুজ সরকার

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:০৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:০৭:২৫ অপরাহ্ন
৪২ বছর ধরে বানর খেলা দেখান আজিজুর সবুজ সরকার ৪২ বছর ধরে বানর খেলা দেখান আজিজুর সবুজ সরকার
 
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: অভাবের সংসার। জীবিকার তাগিদে বরফ বিক্রি শুরু করেছিলেন আজিজুর রহমান (৭০)। কিন্তু সেটা ভালো চলছিল না। বরফ বিক্রি ছেড়ে দিয়ে শুরু করলেন কদমার (এক ধরনের মিষ্টান্ন) ব্যবসা। সাইকেলে চড়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতেন সেই কদমা। ঘুরতে ঘুরতে একদিন এক গ্রামে গিয়ে একজনের কাছে একটা বানর দেখতে পান। বানরটা দেখে খুব কৌতূহল হয় তাঁর। খোঁজ নিয়ে  জানতে পারেন বানরটি বিভিন্ন খেলা দেখাতে পারে। শর্ত সাপেক্ষে ওই ব্যক্তির কাছ থেকে সঙ্গে করে নিয়ে আসেন বানরটিকে। সেই থেকে বানর খেলা দেখানো পেশা আজিজুরের। 
 ৪২ বছর ধরে এভাবেই বিভিন্ন গ্রামে বানর খেলা দেখান চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আজিজুর রহমান। 

 
সম্প্রতি কথা হয় তাঁর সঙ্গে। বানর নিয়ে বললেন নানা মিশ্র অভিজ্ঞতার কথা। আলাপচারিতায় জানা গেল, প্রতিদিন সকাল হলেই একটি সাইকেলে দুইটি বানর নিয়ে বের হয়ে যান তিনি। প্রচারণার জন্য সাইকেলে লাগানো থাকে একটি মাইক। সারাদিন এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে খেলা দেখান। গোমস্তাপুর ছাড়াও নাচোল, চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট, শিবগঞ্জ, পোরশা, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যায়  খেলা দেখানোর জন্য। গ্রামে ঢুকেই মাইকে বানর খেলার ঘোষণা দিলেই ছোট ছোট বাচ্চারা  জড়ো হয়ে যায়। বড়রাও এই খেলা উপভোগ করে৷ 

 
বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে  কোনোদিন ১০০ টাকা আর ১ কেজি চাল, কোনোদিন ২ কেজি চাল ৩০০ টাকা। আবার কোনোদিন ৫০০ টাকা আর ৫ কেজি চাল পাওয়া যায়। এই আয়ের মধ্যে প্রতিদিন দুটো বানরকে ১০০-১৫০ টাকার খাবার খাওয়াতে হয়। 

 
তিনি আরও জানালেন, এই বানর খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ভেঙেছেন এক পা। তারপরেও থেমে নেই তিনি। 
আজিজুর রহমানের তিন ছেলে, দুই মেয়ে।  দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আর ছেলররা বিয়ে করে আলাদা সংসার করছেন। এখন স্ত্রী আর দুই বানর নিয়েই তাঁর জীবন সংসার। 

 
আলাপচারিতায় জানালেন, প্রথম বানর আনার পর সেই বানর দিয়ে ১২ বছর খেলা দেখিয়েছেন। এরপর বানরটা মারা যায়। পরে সিরাজগঞ্জ গিয়ে আরেকটা বানর কিনে আনেন। বর্তমানে দুইটা বানর আছে। একটির নাম মৌসুমী আরেকটার নাম মধু। মৌসুমী খেলা দেখাতে পারে। মধু এখনও 'প্রশিক্ষণে' রয়েছে। 

 
আজিজুর রহমান জানালেন, ৪২ বছর ধরে বানর খেলা দেখাতে দেখাতে বানরের সঙ্গে জীবনটা মিশে গেছে। এখন বানর ছাড়া একটা দিনও থাকতে পারবো না। 
তিনি আরও জানালেন, 'মোবাইল ফোনের কারণে ছেলেপেলেরা আগের মতো আর বানর খেলা দেখতে চায় না। মাইকিং করেও জড়ো করা যায় না। মোবাইল ছেলেপেলেকে নষ্ট করে দিয়েছে। বেশিরভাগ ছেলেপেলে  মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। তাছাড়া নিজেরও বয়স হয়েছে। আগের মতো সাইকেল চালানো যায় না। এজন্য আগের চাইতে ইনকাম কমে গেছে। তারপরও টুকটাক খেলা দেখায়।'

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার