ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:০৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:০৪:৪০ অপরাহ্ন
তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তানোরে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
 
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে একটি তদন্তাধীন মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে "কুঠিপাড়া গ্রামবাসীসহ তানোরের সর্বস্তরের জনগণ"-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিন মানববন্ধন সঞ্চালনা করেন তানোর পৌর জামায়াতের সেক্রেটারি জুয়েল রানা। এতে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির।
এ সময় বক্তব্য দেন, জালালের ছোট ভাই ও সাবেক শিবির নেতা ইসাহাক আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজি আফজাল হোসেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি দর্শনাথসহ আরো অনেকে। বক্তারা অভিযোগ করেন, একটি ঘটনায় প্রসিদ্ধ মাছ চাষি হাজী জালালসহ কয়েকজনকে অযথা আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মেহেদী হাসান (২৫) এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপ্রাসঙ্গিকভাবে যুক্ত ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সার্কেল এএসপি ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৯টার দিকে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার সংলগ্ন কুঠিপাড়া গ্রামে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মালিকানাধীন 'বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্ক' কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে ডিস লাইনের ডিজিটাল সার্ভার ও কন্ট্রোল রুমে ভাঙচুর করা হয় এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, "ভাঙচুর ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত চলছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার