ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা জেল্লাদার ত্বক, থাকবে না বলিরেখা, ক্রিমের বদলে গ্লুটাথিয়োনে বাড়ছে ভরসা নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী বদলি হজ নিয়ে যে ৭ প্রশ্নের উত্তর জানা জরুরি ৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তানজিকা রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতার আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য তিনগুণ বাড়িয়েছে ফিফা রাতারাতি ক্ষতির মুখে প্রিয়ঙ্কা, বিরাট ও টেলর সুইফটেরা! আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার উদ্বোধন গাঁজা খেয়ে বাড়িঘর ভাঙচুর ও মাকে মারধর, ছেলে কারাগারে

দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৪:০৪:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৪:০৪:০১ পূর্বাহ্ন
দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই রানের বন্যায় ভাসল ক্রিকেটপ্রেমীরা। জমজমাট এই লড়াইয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। তিনি ২২ রানে ৩টি উইকেট নিয়ে দ্রুত ফিরিয়ে দেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।

এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন অধিনায়ক ইশান কিষান। অভিষেক ম্যাচেই তিনি ৩৮ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৮টি চার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ২২ বলে ৩১ রান করেন, আর শেষদিকে অনিকেত বর্মা ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ক্যামিও খেলেন। তবে এই তিনজন ছাড়া দলের আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্ট-এর উইকেট হারায় বেঙ্গালুরু। তবে দেবদত্ত পাডিক্কাল ও বিরাট কোহলির দারুণ জুটিতে ম্যাচে ফিরে আসে দলটি। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করে আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান কোহলি।

এরপর রজত পাতিদার ১২ বলে ৩১ রানের ঝড় তুলে বিদায় নিলেও শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি। বিশেষ করে ১৬তম ওভারের প্রথম চার বলেই এক ছক্কা ও টানা তিনটি চার মেরে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন তিনি।

শেষ পর্যন্ত ২৬ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে বেঙ্গালুরু। অপরাজিত ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কোহলি, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ