ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

মালয়েশিয়ায় ইসরাইলি পাসপোর্টধারীদের আটকের অভিযোগ, ভ্রমণ এড়ানোর পরামর্শ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৩:৫৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৩:৫৫:৩৯ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় ইসরাইলি পাসপোর্টধারীদের আটকের অভিযোগ, ভ্রমণ এড়ানোর পরামর্শ মালয়েশিয়ায় আটক করা হচ্ছে ইসরাইলি পাসপোর্টধারীদের
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট বা প্রবেশের সময় ইসরাইলি পাসপোর্টধারী ভ্রমণকারীরা আটকের মুখে পড়ছেন, এমন তথ্য প্রকাশ করেছে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যমগ্লোবালের l

শনিবার (২৮ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কয়েক মাসে অন্তত আটজন ইসরাইলিকে সেখানে আটক করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়া ব্যক্তিদের কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য দেশে যাওয়ার পথে ট্রানজিটে ছিলেন। উল্লেখ্য, মালয়েশিয়া ও ইজলাইলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, যা এ ধরনের ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি ঘটনায় দেখা যায়, -এ ট্রানজিটের সময় ফিলিপাইনগামী চারজন ইসরাইলি তরুণ-তরুণীকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের মাধ্যমে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন। তবে পরে পরিস্থিতি বুঝে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরেক ঘটনায়, কলম্বিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরাইলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব আটকের মেয়াদ সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা হলেও অনেক ক্ষেত্রে তা দীর্ঘায়িত হয়। বিশেষ করে, অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরাইলিদের প্রবেশের অনুমতি না দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, ফলে ভ্রমণকারীদের যাত্রা বিলম্বিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হয়।

এদিকে,সিঙ্গাপুরে
 এ অবস্থিত ইসরাইলি দূতাবাসের সহায়তায় কয়েকজনকে মুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

তার মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা ভ্রমণকারীদের জন্য ভোগান্তির পাশাপাশি সময়ক্ষেপণ ও অতিরিক্ত খরচের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ