ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ হামলায় ৯ প্যারামেডিক নিহত: ডব্লিউএইচও

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০১:৩৪:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০১:৩৪:২২ পূর্বাহ্ন
লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ হামলায় ৯ প্যারামেডিক নিহত: ডব্লিউএইচও লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ হামলায় ৯ প্যারামেডিক নিহত: ডব্লিউএইচও
লেবাননের দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যসেবাকেন্দ্রের ওপর ভয়াবহ হামলায় ৯জন প্যারামেডিক নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননের পাঁচটি পৃথক স্থানে এই হামলা চালানো হয়, যাতে আরও সাতজন আহত হয়েছেন। 

চিকিৎসাকর্মীদের ওপর এই হামলাকে চলতি মাসের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস জানান, বিভিন্ন গ্রামে জরুরি উদ্ধারকারী দলগুলো দায়িত্ব পালন করার সময় এই হামলার শিকার হয়। 

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি মাসে এ নিয়ে নিহতের সংখ্যা অন্তত ৫১ জনে দাঁড়িয়েছে এবং মাসজুড়ে চলা এই সহিংসতায় আহত হয়েছেন ১২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী।

ডব্লিউএইচও সতর্ক করে বলেছে যে, এসব ধারাবাহিক হামলার ফলে দক্ষিণ লেবাননে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত চারটি হাসপাতাল এবং ৫০টিরও বেশি প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কিছু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো এখন সীমিত পরিসরে সেবা প্রদান করছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ডা. রাকান নাসের আল-দীন সাংবাদিকদের জানান, এ পর্যন্ত দেশটির স্বাস্থ্য খাতের ওপর অন্তত ৭৫টি হামলার ঘটনা নথিবদ্ধ করেছে সরকার। ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্রের ছবি প্রদর্শন করে তিনি এসব স্থাপনা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি জোর দিয়ে বলেন, আক্রান্ত স্থানগুলো ছিল স্রেফ প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এবং সাধারণ উদ্ধারকারী যানবাহন।

সূত্র: সিএনএন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ