ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১২:০২:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:০২:০১ পূর্বাহ্ন
ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ ঈদ উপলক্ষে ট্রেন যাত্রীদের সহায়তায় রাসিক প্রশাসক রিটনের ব্যতিক্রমী প্রশংসনীয় উদ্যোগ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে প্রথমবারের মতো ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রম গ্রহণ করেছিল রাসিক। ঈদের আগে ও পরে মোট ৯ দিনব্যাপী  যাত্রী সহায়তার ব্যতিক্রমী প্রশংসনীয় এই কার্যক্রম শেষ হলো ২৮ মার্চ। 

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন কাজের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘন্টা সিটি কর্পোরেশনের ১২ জন করে ৩৬ জন শ্রমিক নিয়োজিত ছিল। মূলত রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন, যেকোন ধরণের হয়রানি প্রতিরোধ সহ যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশন কর্মীরা সার্বক্ষণিক যাত্রী সহায়তা সেবা প্রদান করেছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাত্রী সহায়তা সেবা পেয়ে খুশি যাত্রীরা।

ঈদ শেষে ঢাকা কর্মস্থল ফেরতগামী যাত্রী মোঃ আলমগীর হোসেন বলেন, ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে ঢাকায় ফিরছি। পরিবার সদস্যদের অনেকগুলো ব্যাগ টানাটানি করতে হিমশিম খাচ্ছিলাম। সে সময় এগিয়ে আসেন সিটি কর্পোরেশনের কর্মীরা। ব্যাগ, লাগেজ ইত্যাদি তারা ট্রেনে তুলে দিয়েছে। অনেক বড় উপকার হলো। যাত্রীসেবার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 

আরেক যাত্রী বেসরকারি চাকুরীজীবী সুমি খাতুন বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনামূল্যে যাত্রী সহায়তা কার্যক্রম অনেক প্রশংসার দাবিদার। আশা করি এই উদ্যোগ আগামীতে চলমান থাকবে। রাজশাহী সিটি যে অন্যদের থেকে ব্যতিক্রম সেটি আবারো প্রমাণ হলো। আমি সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্টদের ধন্যবাই জানাই।

আরেক যাত্রী সাইফুল ইসলাম বলেন, প্রথমবারের মতো রেলওয়ে স্টেশনে সিটি কর্পোরেশন কর্তৃক যাত্রী সেবা পেয়ে অনেক ভালো লেগেছে। সিটি কর্পোরেশন কর্মীদের পারিশ্রমিক বাবদ টাকা দিতে চেয়েছিলাম, তারা নেয়নি। তারা জানিয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশে বিনামূল্যে এই যাত্রী সহায়তা সেবা প্রদান করা হচ্ছে। ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করায় রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের সরকার। আমরা প্রশাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করছি। এবার ঈদে পরীক্ষামূলকভাবে এই ট্রেন যাত্রী সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এটি রেলওয়ে স্টেশনে লাইসেন্সভুক্ত কুলি/শ্রমিকদের সাথে সাংর্ঘষিক হয় কিনা সেটা বিবেচনা এবং জনগণের চাহিদা ও আকাঙ্খার ভিত্তিতে পরবর্তীতে এই সেবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার