ঢাকা , রবিবার, ২৯ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে বিদ্যা বালন রংপুরে বেরোবি ক্যাম্পাসে ‘অন্তরঙ্গ অবস্থায়’ যুগল আটক, মুচলেকায় মুক্ত হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান দাপুটে জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মালয়েশিয়ায় ইসরাইলি পাসপোর্টধারীদের আটকের অভিযোগ, ভ্রমণ এড়ানোর পরামর্শ রাজশাহীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার ​বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিন্ডিকেটে জিম্মি রোগীরা ​ফুলবাড়ীতে কৃষি বিভাগের পরিত্যক্ত বিএস কোয়ার্টারগুলো এখন মাদকসেবীদের চারণভূমি ফুলবাড়ীতে জ্বালানী তেলের তীব্র সংকট, ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল দাবি লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ হামলায় ৯ প্যারামেডিক নিহত: ডব্লিউএইচও রাজশাহী মেডিকেলে ভেন্টিলেটর সংকটে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু, পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর অধিকারকর্মীদের অভিযোগ অভিবাসীদের নির্যাতন ও সহিংসতার ঝুঁকিতে ফেলবে কানাডার বিল সি-১২ শয়ন কক্ষে মদের আস্তানা ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও গ্রেফতার - ২০

আইন সবার জন্য সমান-নবীন কর্মকর্তাদের স্মরণ করালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১০:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১০:২৯:২৫ অপরাহ্ন
আইন সবার জন্য সমান-নবীন কর্মকর্তাদের স্মরণ করালেন স্বরাষ্ট্রমন্ত্রী আইন সবার জন্য সমান-নবীন কর্মকর্তাদের স্মরণ করালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার অপব্যবহার পরিহার করে অপরাধীদের মনে ভীতি এবং নিরপরাধ মানুষের মনে নিরাপত্তা ও প্রশান্তি জাগাতে নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি-এর প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মধ্যে পদক বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনশীল বাস্তবতায় নবীন কর্মকর্তাদের দায়িত্ব আরও বেড়েছে।

সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক আচরণ এবং আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নবীন কর্মকর্তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার সৈনিক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আইনের প্রতি অবিচল আস্থা, নাগরিকদের প্রতি দায়িত্ববোধ ও জবাবদিহিতাই হবে তাদের কাজের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান, সে রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক, এ বিষয়টি সবসময় মনে রাখতে হবে।

তিনি বাহিনীর শক্তি হিসেবে চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে সেভাবেই দায়িত্ব পালনের নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা হবে। সরকার পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে চায় এবং একটি স্বাধীন ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা ও জ্যেষ্ঠতাকে প্রাধান্য দেওয়ার উদ্যোগ নিয়েছে।

ডিজিটাল অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান অর্জনের ওপরও জোর দেন তিনি। পাশাপাশি বর্তমান পুলিশ পোশাক পরিবর্তনের বিষয়েও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু ও ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জি এম আজিজুর রহমান।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই ব্যাচে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অসামান্য কৃতিত্বের জন্য শিক্ষানবিশ এএসপি মোঃ ফাহিম ফয়সাল বেস্ট প্রবেশনার ও ‘বেস্ট একাডেমিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ পদক পান মো. আরাফাত হোসেন, বেস্ট হর্সম্যানশিপ পান শাওন রেজা এবং ‘বেস্ট শ্যুটার’ হন বাপী কুমার দাশ।

পাসিং আউট প্যারেড শেষে নবীন সহকারী পুলিশ সুপাররা দেশের বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য পদায়িত হবেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

হরমুজ প্রণালীতে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান