ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

প্রেসক্লাব সভাপতি'র ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১০:১২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ১০:১২:৩৫ অপরাহ্ন
প্রেসক্লাব সভাপতি'র ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রেসক্লাব সভাপতি'র ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও ছুরিকাঘাত করে গুরুতর আহতের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) রাজশাহী মহানগরীর সাহেববাজারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, আমি শুধু ব্যক্তিগতভাবে আক্রান্ত হইনি, সাংবাদিক সমাজকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদা দাবি করছিল। আমরা তা প্রত্যাখ্যান করায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমার প্রাণনাশের উদ্দেশ্যেই তারা অস্ত্র নিয়ে ক্লাবে প্রবেশ করে। তিনি জানান, হামলার সময় পিস্তল ঠেকানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়, যা তিনি প্রতিহত করতে গিয়ে হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি শেখ রহমতুল্লাহ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদসহ অন্যান্য সাংবাদিক নেতারা ঘটনার পরিকল্পিত তত্ত্বের কথা উল্লেখ করেন।

রিভিরসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাব্বানী বলেন, প্রধান অভিযুক্ত নূরে ইসলাম মিলন ও সুরুজ আলী এখনও গ্রেফতার হয়নি এবং তারা প্রকাশ্যে চলাফেরা করছে। দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তি প্রতিষ্ঠার দাবি করেন তিনি।

ঘটনার পর রাজশাহী প্রেসক্লাব থেকে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হলেও তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। বক্তারা দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ ও স্থানীয়ভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বোয়ালিয়া মডেল থানায় নূরে ইসলাম মিলন, সুরুজ আলীসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

জানতে চাইলে আরএমপি পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, জানান, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা টিম তৎপর রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, হামলার পেছনে মূল কারণ হিসেবে শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে নুরে ইসলাম মিলন ও সহযোগীরা ৪ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। গত ৭ মার্চ রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে তারা ক্লাবে ঢুকে তাণ্ডব চালায়। হামলার সময় রেজাউল করিমের শরীরে ছুরিকাঘাত করা হয়। এতে তার শরীরে ১৩টি সেলাই দিতে হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক