ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

অধিকারকর্মীদের অভিযোগ অভিবাসীদের নির্যাতন ও সহিংসতার ঝুঁকিতে ফেলবে কানাডার বিল সি-১২

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৪০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৪০:০৬ অপরাহ্ন
অধিকারকর্মীদের অভিযোগ অভিবাসীদের নির্যাতন ও সহিংসতার ঝুঁকিতে ফেলবে কানাডার বিল সি-১২
 
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: কানাডার সদ্য পাস হওয়া বিল সি-১২, হাজার হাজার শরণার্থী ও অভিবাসী মানুষকে নির্যাতন, সহিংসতা ও অনিশ্চয়তার ঝুঁকিতে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কানাডার মানবাধিকার সংগঠনগুলো নতুন একটি ফেডারেল আইনকে তীব্র সমালোচনা করে বলেছে, এটি দেশের শরণার্থী ও অভিবাসীদের অধিকারের ওপর 'গুরুতর আঘাত' হানছে। স্থানেীয় সময় শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই ডজনেরও বেশি সংগঠন সতর্ক করে জানায়, তাদের মতে সদ্য পাস হওয়া বিল সি-১২, এই আইন বর্তমান ও ভবিষ্যৎ সরকারকে এমন এক 'বিপজ্জনক পথে' নিয়ে যাচ্ছে। যেখানে কানাডায় আশ্রয় প্রার্থনার সুযোগ সীমিত হবে, ব্যাপক হারে অভিবাসনসংক্রান্ত নথি ও আবেদন বাতিল করা যাবে এবং ব্যক্তিগত তথ্য দেশীয় ও আন্তর্জাতিকভাবে ভাগ করার সুযোগ বাড়বে।
বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কানাডা, কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশন এবং কানাডিয়ান কাউন্সিল ফর রিফিউজিসহ আরও অনেকে।
বৃহস্পতিবার আইনে পরিণত হওয়া বিল সি-১২ নিয়ে কয়েক মাস ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন অধিকারকর্মীরা। বিশেষ করে, নতুন একটি বিধান অনুযায়ী কেউ যদি কানাডায় প্রবেশের এক বছরের বেশি সময় পরে আশ্রয়ের আবেদন করেন, তবে তিনি স্বাধীন ট্রাইব্যুনাল কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ড-এ পূর্ণাঙ্গ শুনানির সুযোগ পাবেন না।
এর পরিবর্তে আবেদনকারীদের ‘প্রি-রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্ট’ নামের একটি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, যা অধিকারকর্মীদের মতে শরণার্থীদের জন্য কম সুরক্ষা প্রদান করে এবং 'সম্পূর্ণভাবে অপর্যাপ্ত'।
আইনটি সরকারকে 'জনস্বার্থে' প্রয়োজন মনে করলে স্থায়ী বা অস্থায়ী ভিসা, কর্ম ও পড়াশোনার অনুমতিসহ বিভিন্ন অভিবাসন নথি বাতিলের ক্ষমতাও দেয়।
অধিকার সংগঠনগুলো বলছে, 'এই সরকার যুক্তরাষ্ট্রের মতো অভিবাসীবিরোধী মনোভাব ও নীতির প্রতিফলন ঘটাচ্ছে।'
তবে কানাডা সরকার বলছে, অভিবাসন ব্যবস্থার ওপর চাপ কমানো এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই এই আইন আনা হয়েছে।
অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্বমন্ত্রী লেনা দিয়াব বলেন, 'বিল সি-১২ পাস হওয়ার মাধ্যমে আমরা আমাদের অভিবাসন ও আশ্রয় ব্যবস্থাকে আরও ন্যায্য, কার্যকর ও উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত করার জন্য প্রয়োজনীয় বাস্তব উপকরণ শক্তিশালী করছি।'
প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তার পূর্বসূরি জাস্টিন ট্রুডো-এর মতোই, কোভিড-১৯ মহামারির পর বেড়ে যাওয়া অস্থায়ী ভিসা বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের জন্য কমানোর পদক্ষেপ নিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় অভিবাসী ও শরণার্থীদের প্রতি জনমতও কিছুটা নেতিবাচক হয়েছে। অধিকারকর্মীদের মতে, আবাসন সংকটসহ বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যার জন্য অন্যায়ভাবে অভিবাসীদের দায়ী করা হচ্ছে।
সরকারি অভিবাসন বিভাগ জানিয়েছে, বিল সি-১২-এর নতুন আশ্রয় যোগ্যতার নিয়ম 'আশ্রয় ব্যবস্থার ওপর চাপ কমাবে, হঠাৎ আবেদন বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা করবে, ফাঁকফোকর বন্ধ করবে এবং নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার বিকল্প হিসেবে আশ্রয় চাওয়ার প্রবণতা নিরুৎসাহিত করবে।'
এদিকে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে জাতিসংঘ মানবাধিকার কমিটি সতর্ক করে বলেছে, বিল সি-১২ “শরণার্থী সুরক্ষা দুর্বল করতে পারে”।
কমিটি আরও বলেছে, 'আন্তর্জাতিক সুরক্ষা প্রার্থীদের জন্য জাতীয় ভূখণ্ডে অবাধ প্রবেশাধিকার এবং ন্যায্য ও কার্যকর প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেখানে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা থাকবে।'
কানাডায় শরণার্থী অধিকারকর্মীরা জানিয়েছেন, তারা এই আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন। সম্প্রতি মন্ট্রিয়ালে এক সমাবেশে ‘ওয়েলকাম কালেকটিভ’-এর প্রতিনিধি ফ্লাভিয়া লেইভা বলেন, এই আইন মানুষকে আতঙ্কিত করছে।
তিনি বলেন, 'এই বিলটি ভয়ঙ্কর'। মানুষ আমাদের কাছে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করছে ‘আমি কি থাকতে পারব?’
তিনি আরও বলেন, 'মানুষ এখানে কাজ করতে আসে, কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আসে। আমরা ভুলে যেতে পারি না শরণার্থীরা এমন মানুষ, যারা অত্যন্ত কঠিন বাস্তবতা থেকে পালিয়ে এসেছে এবং যারা নিজের দেশে ফিরে যেতে পারে না।'
--

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক