ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৩৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৭:৩৪:০৬ অপরাহ্ন
তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ
 
রাজশাহীর তানোরের ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে জনবল নিয়োগে আবারো নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।এতে কলেজের স্বাভাবিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।অধ্যক্ষসহ ৫টি পদ শূণ্য রয়েছে দীর্ঘদিন।এসব পদে নিয়োগ দিতে বাধা দিয়ে আসছে একটি গোষ্ঠী। এ ঘটনায় স্থানীয় অভিভাবক মহল ও শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।সচেতন মহল দ্রুত জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে কলেজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 
অসমর্থিত একটি সূত্র জানায়,একটি গোষ্ঠী জনবল নিয়োগ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে বড় অঙ্কের অর্থ উপঢৌকন চাই।তা না হলে তারা কোনো অবস্থাতেই নিয়োগ সম্পন্ন করতে দিবে না।কিন্ত্ত যেহুতু নিয়োগ কার্যক্রমে কোনো আর্থিক লেনদেন হচ্ছে না,সেহুতু কলেজ কর্তৃপক্ষ তাদের উপঢৌকন দিতে অপারগতা প্রকাশ করে। এর পর থেকে ওই গোষ্ঠী কলেজের নিয়োগ পক্রিয়ায় নানা কৌশলে বাধা প্রদান করে আসছে। 

 
প্রত্যক্ষদর্শীরা জানান,গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে ১০ নিয়োগ বোর্ড করার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।এমনকি ডিজির প্রতিনিধি আনতে রাজশাহী শহরে অবস্থান করছিলেন গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ। এছাড়াও আবেদনকারী  প্রার্থীরা সঠিক সময়ে পরীক্ষা দিতে কলেজে উপস্থিত হন। কিন্তু একটি অশুভ গোষ্ঠীর অপতৎপরতার কারণে সময়মতো পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।এতে ফের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়।

 
স্থানীয়রা জানান,নিয়োগের আগেই কোটি টাকার বাণিজ্য করা হয়েছে বলে ডিসি ও ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে মিথ্যা অভিযোগ তালন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম।আর এই অভিযোগ করতে সার্বিক সহযোগীতা করেন তালন্দ কলেজের শিক্ষক কবির হোসেন।অথচ কবির হোসেন যে বিষয়ের শিক্ষক সেই বিষয়ে কোনো শিক্ষার্থী নাই,তিনি নীতিমালা লঙ্ঘন করে বসে বসে এমপিওর টাকা হজম করছেন।

 
এদিকে অভিযোগের ভিত্তিতে দুদফা তদন্ত হয়। এসব তদন্তে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে করা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যাযনি।ফলে একাধিকবার জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হলেও, চেনা মুখের একটি অশুভ গোষ্ঠীর অপতৎপরতার কারণে নিয়োগ বোর্ড স্থগিত করা হচ্ছে।

 
এদিকে স্থানীয় অভিভাবক,শিক্ষক- শিক্ষার্থী ও সচেতন মহল দ্রুত সময়ে জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম এবং পাঠদান স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার