ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কাস্টিং কাউচ’ নিয়ে হংসিকার ‘আপত্তিকর’ মন্তব্য! কেন কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী? জিমে ব্যায়াম করা মানেই সুখকর নয়, তারকাদের রিল-ছবির নেপথ্য কাহিনি তুলে ধরলেন আমির-কন্যা নাটকীয় জয়ে কোপা ইতালিয়ার ফাইনালে ইন্টার মিলান অগ্ন্যাশয়ের ক্যানসারেও বেশি দিন বাঁচবেন রোগী, আশার আলো দেখাচ্ছে নতুন ‘এমআরএনএ’ টিকা ইসলামবিদ্বেষী মার্কিন ইনফ্লুয়েন্সারকে ঢুকতে দিলো না যুক্তরাজ্য রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ৭ নর্থ আমেরিকায় রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস!  তারকাদের রিল-ছবির নেপথ্য কাহিনি তুলে ধরলেন আমির-কন্যা অভিনেত্রী পূজা আবারও মা হতে চলেছেন মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮ পাবনায় ম্যানহোলে মিলল মানুষের কঙ্কাল এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল চাচা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, মৃত্যু ১ পরীক্ষা কেন্দ্রেই ভেঙে গেল জান্নাতুলের স্বপ্ন বিতর নামাজের পর যে দোয়া পড়বেন ‘কনটেন্ট ক্রিয়েটর’দের জন্য বড় দুঃসংবাদ  পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০৯:২৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০৯:২৪:৪০ অপরাহ্ন
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, এসব ঘটনার তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, কথায় কথায় রাস্তা বন্ধ করা যাবে না। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মানতে হবে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণদের মধ্যে সামান্য বিষয়েও রাস্তায় নেমে অবরোধ করার প্রবণতা বাড়ছে, যা সামগ্রিকভাবে দেশের ক্ষতি ডেকে আনে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জ্বালানি তেলের সংকট ঘিরে কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, কিছু ক্ষেত্রে পেট্রল পাম্প থেকে তেল সংগ্রহ করে সামান্য বেশি দামে বিক্রি করা হলেও এতে বড় ধরনের লাভ হয় না। তিনি এ ধরনের অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান এবং নৈতিক মানসিকতা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার